শুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৬ গুলিবিদ্ধসহ আহত ৮

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ৫, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দির মুন্সিকান্দি ও বেহেরকান্দিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ৮জন আহত হয়েছে। শুক্রবার রাতে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা-হালিম গ্রুপের লোকজনের সাথে একই এলাকার বিএনপির সমর্থক উজির আলী-নজরুল ইসলামের লোকজনের সাথে এই সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, এই সময় বৃষ্টিরমত ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ বলেন, হাসপাতালে আসা ৮ জনের মধ্যে ৬ জন গুলিবিদ্ধ এবং ২ জন ককটেলের আঘাতে আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।হাসপাতালে আসা আহতদের মধ্যে রয়েছেন  গুলিবিদ্ধ সাইদুল মাদবর (৪৫), শাহিন সরকার (২৭), মনজু সরকার (৫৫), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম বলেন, বুধবার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর শোডাউন শেষে ফেরার পথে একটি অটো রিকশার সাথে ধাক্কায় গ্লাস ভেঙ্গে যায়। এই নিয়ে দুই পক্ষের বিরোধ তৈরি হয়। এর জের ধরেই দুই গ্রুপের সমর্থকদের মধ্যে এই শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জ পিটিআইতে কাব স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

শ্রমিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহরের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন

ব্রিলিয়্যান্ট ক্যাডেট স্কুলে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য কার্ড বিতরণ

হজের সমাপ্তি ও সুযোগ: আল-কুরআন ও হাদিসের আলোকে ১২ই জিলহজ-এর তাৎপর্য ও হাজিদের করণীয়

মুন্সীগঞ্জ জেলা মহিলা পরিষদের প্রশিক্ষণ

মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল

জব্দ বাঁচাতে পুলিশ সদস্যকে ১ কি.মি. ঝুলিয়ে নিয়ে গেলেন অটোচালক

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন

মুন্সীগঞ্জে প্রকাশ্যে মাদক সেবন, যুবকের এক বছরের কারাদণ্ড

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানোর প্রতিক্রিয়ায় যা বললেন এম সাখাওয়াত