শনিবার , ৮ নভেম্বর ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হলো স্কুল ব্যাংকিং কনফারেন্স 

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
নভেম্বর ৮, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে আজ  শনিবার অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৫। শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি ও ব্যাংকিং সংস্কৃতিতে সম্পৃক্ত করতে এ আয়োজন করে বাংলাদেশ ব্যাংক ও সিটি ব্যাংক পিএলসি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক  মোঃ ইকবাল মহসীন।

এতে সভাপতিত্ব করেন সিটি ব্যাংক পিএলসি’র কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর  মোহাম্মদ মাহমুদ গনি।

 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের উপপরিচালক মিস নিশাত আফরোজ গিনি, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের উপপরিচালক  মোঃ মাহাবুব উল আলম, মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মোঃ মাহমুদুর রহমান ও মুন্সীগঞ্জের সহকারী শিক্ষা কর্মকর্তা  মোঃ আবদুল্লাহ আল ফারুক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কুল ব্যাংকিং কার্যক্রম শিক্ষার্থীদের সঞ্চয় মনোভাব, আর্থিক পরিকল্পনা ও দায়িত্বশীলতার চর্চা শেখায়।তারা আরও উল্লেখ করেন, ভবিষ্যৎ প্রজন্মকে আর্থিকভাবে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কুল ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ