মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জানুয়ারি ২১, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ

এবার লিজেন্ড লীগে দল পেলো তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক

লিজেন্ড লিগে তামিমের দলে আছেন ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান, হার্শেল গিবস, আব্দুর রাজ্জাক, উপুল থারাঙ্গা, ম্যাট প্রায়র, বরুণ অ্যারনের মতো তারকারা।
আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে লিজেন্ড নাইন্টি লিগ। যেখানে আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন জাতীয় দল থেকে সদ্য অবসর নেওয়া তামিম ইকবাল। এই ওপেনারকে দলে ভিড়িয়েছে বিগ বয়েজ স্কোয়াড।
সোমবার (২০ জানুয়ারি) লিজেন্ড নাইন্টির ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও এই তথ্য নিশ্চিত করেছেন তামিম নিজেই।
তিনি বলেন, আমি রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি যে লিজেন্ড নাইন্টি লিগে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি বিগ বয়েজের হয়ে খেলব। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে, দেখা হবে।
জাতীয় দলের পাট পাকাপাকিভাবে চুকেছে তামিম ইকবালের। ফেসবুক পোস্টের মাধ্যমে মাঠের বাইরে থেকেই বিদায় নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সেরা ব্যাটার। তবে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সুযোগ নেই। জাতীয় দল ছেড়ে এবার সাবেক ক্রিকেটারদের লিজেন্ডস লিগে খেলবেন তামিম।
এদিকে টুর্নামেন্টে আগেই দল পেয়েছিলেন সাকিব আল হাসান। সাকিব এই টুর্নামেন্ট খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। সাকিব সম্প্রতি টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তবে ওয়ানডে খেলার কথা ছিল। চোখের সমস্যার কারণে ব্যাটিংয়ে সেরাটা দিতে পারছেন না।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

শপথ নিলেন তিন উপদেষ্টা

লৌহজংয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিজয় দিবসের অর্জন (গল্প)

মুন্সীগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২১০ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

সিরাজদিখানে চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিকের ব্যপক গণসংযোগ ও ক্যাম্প উদ্বোধন

সিরাজদিখানে চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিকের ব্যপক গণসংযোগ ও ক্যাম্প উদ্বোধন

রামপালে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুলের নির্বাচনী মতবিনিময় 

বার্ড বাংলাদেশের নতুন কমিটির অভিষেক

বার্ড বাংলাদেশের নতুন কমিটির অভিষেক

সাতসকালে গুলিস্তানে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

শ্রীনগর উপজেলা নির্বাচনে জাকিয়া কামালকে মনোনয়ন ও প্রতীক বরাদ্দ দিতে হাইকোর্টের নির্দেশ