রবিবার , ১০ নভেম্বর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

শপথ নিলেন তিন উপদেষ্টা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
নভেম্বর ১০, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকার গঠনের তিন মাসের মাথায় মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের আকার আরেক দফায় বাড়ল; নতুন সদস্য হিসেবে যোগ দিলেন তিনজন।

তারা হলেন- শেখ বশির উদ্দিন, মোস্তফা সরয়ার ফারুকী ও মো. মাহফুজ আলম।

রাষ্ট্রপ্রতি মো. সাহাবুদ্দিন রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে নতুন তিন উপদেষ্টাকে শপথ পাঠ করান।

নতুন তিনজনকে নিয়ে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের পরিষদের সদস্য সংখ্যা হল ২৪ জন।

ছাত্র-জনতার তুমুল আন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গণ আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি নিয়ে ৮ অগাস্ট গঠিত হয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তিন মাসের মাথায় উপদেষ্টা পরিষদের আকার এ নিয়ে দ্বিতীয় দফায় বাড়ল।

নতুন উপদেষ্টা সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান। তার অধীনে আকিজ বশির গ্রুপ বর্তমানে ১৮টি অঙ্গপ্রতিষ্ঠান নিয়ে একটি বহুমুখী গ্রুপ পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে সিরামিকস, টেবিলওয়্যার, বাথওয়্যার, জুট, পার্টিকেল বোর্ড, ডোরস, প্যাকেজিং, গ্লাস কারখানা। শিল্প গ্রুপটি তিনটি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং ২৫টির বেশি দেশে পণ্য রপ্তানি করছে।

মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। দুই দশকের বেশি সময় ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন। জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার স্বামী মোস্তফা সরয়ার ফারুকী  ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় তার ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। নির্মাণের পাশাপাশি প্রথমবারের মত সেখানে অভিনয় করেছেন তিনি।

তার বানানো চলচ্চিত্রগুলোর মধ্যে ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ দর্শকপ্রিয় হয়।

এত দিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করা মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের ছাত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলনে ভূমিকা রাখেন তিনি। সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক করা হয়েছিল মাহফুজ আলমকে। অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল।

এই সরকারে উপদেষ্টা হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রয়েছেন। তাঁরা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এখন তাঁদের সঙ্গে উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন মাহফুজ আলম। এত কম বয়সে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে নতুন নজির গড়েছেন তাঁরা।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী পরিচালক হয়েছেন ডা. জাহাঙ্গীর আলম

মুন্সীগঞ্জে সহকারী শিক্ষক ও তাঁর পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ব্রিলিয়্যান্ট ক্যাডেট স্কুলে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য কার্ড বিতরণ

বাংলা মূকাভিনয় উৎসবের সমাপ্তি

বিশাল জয়ে ডাকসুতে শিবিরের সাদিক, ফরহাদ, মহিউদ্দীন

পৃথিবীর কোনো শক্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর: শফিকুল আলম

মুন্সীগঞ্জে মামলা ও সাক্ষ্য সংক্রান্ত সমস্যা নিয়ে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত

রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

মাহমুদুল্লাহ রিয়াদের পারফম্যান্স কী নাঈম, আফিফ, শেখ মেহেদী ও শামীম থেকে এগিয়ে নয়?

মাহমুদুল্লাহ রিয়াদের পারফম্যান্স কী নাঈম, আফিফ, শেখ মেহেদী ও শামীম থেকে এগিয়ে নয়?

ফ্যামিলি কার্ড বিতরণের কর্ম পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ