বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে সহকারী শিক্ষক ও তাঁর পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২৫ ১০:২১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:  মুন্সীগঞ্জের বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সবুজ শেখ ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার  বেলা ১১টায় টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আল মামুন এবং সহকারী প্রধান শিক্ষক সেলিম হোসেন। এসময় বক্তারা সহকারী শিক্ষক সবুজ শেখ ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত শুক্রবার বেলা  সাড়ে ১১টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ জামাল উদ্দিন মিয়া, করিম উদ্দিন, হাফিজ উদ্দিন ও গিয়াস উদ্দিনসহ আরও কয়েকজন সবুজ শেখের নিজ জমিতে প্রবেশ করে তাঁর নির্মিত রান্নাঘর ভাংচুর করে। এ সময় বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন অশ্লীল ভাষায় গালিগালাজসহ সহকারী শিক্ষক সবুজ শেখ, তাঁর মা ও বোনকে কিল, ঘুষি, লাথি ও চড়-থাপ্পড় মারেন। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এই বিষয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ হয়েছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ