রবিবার , ১৯ মে ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জের মেয়ে ও চীনা নাগরিকের ভালোবাসার গল্প

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ১৯, ২০২৪ ৯:২৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের ইতি আক্তার ও চীনের চান চিয়াসিং। কোনো এক দিন দুজনের অজান্তেই হৃদয়ে আছড়ে পড়ে পদ্মার ঢেউ। এরপর সঙ্গোপনে রচনা করতে শুরু করেন প্রেমের এক নতুন মানচিত্র। দেশ, সংস্কৃতি ও ভাষার সীমানা টপকে যে মানচিত্রে ফুটে ওঠে একটাই রেখা—ভালোবাসা।

ইতি ও চানের প্রেমের গল্পের শুরু পদ্মার পাড়েই। সালটা ছিল ২০১৭, তখনও তৈরি হয়নি পদ্মা সেতু। সেতু না থাকলেও কাজের সুবাদে দুজনের জানাশোনা ছিল বেশ। মূলত দুজনই পদ্মা রেলওয়ে সংযোগ প্রকল্প ঠিকাদারী প্রতিষ্ঠান সি আর ইসির কর্মী।

চান চিয়াসিং বলেন, আমার বউ অনেক ভালো মানুষ, অনেক সোজা মানুষ, ঠান্ডা মানুষ ।আমি তাকে খুব ভালোবাসি’।

ইতি আক্তার বলেন, আমার হাজবেন্ড আমাকে এতো বেশি ভালোবাসছে, আমার জন্য অনেক কিছু করছে , আমাকে ইমপ্রেস করার জন্য, একসঙ্গে থাকার জন্য। ওর ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে আমি ওকে ভালোবেসেছি।

কাজের সুবাদে প্রথম দিকে কথা হতো অনলাইনে। ফোন নম্বর দেওয়া-নেওয়ার পর্ব চুকে গেলে শুরু হয় দীর্ঘ আলাপচারিতা। এক পর্যায়ে চান ইতিকে জানান নিজের ভালোলাগার কথা, ভালোবাসার কথা।

ইতি আক্তার বলেন, ‘উইচ্যাট থেকেই আমাদের কথা বলা শুরু।এরপর ফোনেও কথা হতো। তারপর বেশিরভাগ সময় আমাদের এখানেই থাকতে হতো। সেভাবেই আমাদের সম্পর্কের শুরু’।

চীনা জামাই চান চিয়াসিং বলেন, ‘আমি যখন ফ্রি থাকতাম তখনই তাকে মেসেজ দিতাম। মাঝেমাধ্যে কথা বললাম, দেখা করতাম। প্রায় প্রতিদিনই দেখা করতাম। এভাবেই আমাদের সম্পর্কের শুরু’।

চাপা উত্তেজনায় ভরপুর প্রেমের সফল পরিণতি ঘটে ২০১৮ সালের ৯ মে। কারণ ওই দিনই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তবে বরাবরের মতোই মেয়ের পরিবারের মন জয় করতে পরীক্ষা দিতে হয়েছে চানকে।

ইতি আক্তার বলেন, ‘ও আমার বাড়িতে আসে। আমার পরিবারের সঙ্গে কথা বলে । যেহেতু আমাদের ধর্ম আলাদা, সেহেতু ও সিদ্ধান্ত নেয় ইসলাম ধর্ম গ্রহণ করার। এরপর ইসলাম ধর্ম মতে আমাদের বিয়ে হয়’।

একপর্যায়ে পরিবার মেনে নিলে, শুরু হয় সুখের সংসার। প্রতিষ্ঠানে দিনের বেশিরভাগ সময় পার হলেও সময় পেলে তারা ছুটে যান নিজেদের গড়ে তোলা স্বপ্নের বাড়িতে। ইতির পরিবারের সঙ্গে বেশ ভালো সময় কাটছে চানের।

চান চিয়াসিং জানান,আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো। সে আমাকে তার ছেলের মতো দেখে।আমাকে অনেক ভালোবাসে’।

এদিকে চীনা শ্বশুর শাশুড়ির আপ্যায়নে ইতিও মুগ্ধ।
ইতি বলেন, ‘আমি ওর বাবা মায়ের সঙ্গে দেখা করতে চীনে যাই। সেখানকার রিচুয়াল মেনে আমাকে বরণ করে। আমি যখন ওর বাসার গেটে গেলাম, এতো আতশবাজি ফুটিয়েছিল আমি অবাক হয়েছিলাম। আমাকে অনেক খুশি মনে বরণ করেছিল’।

দিনে দিনে সংসারের বয়স হলো পাঁচ বছর। হাসি-আনন্দ আর পদ্মার মৃদুমন্দ হাওয়ার মতো খুনসুটিতে কেটে যাচ্ছে ঝলমলে সব দিন।

একসঙ্গে গল্প-আড্ডার ফাঁকে দুজনে মিলে রান্না করেন পছন্দের খাবার। কদিন পর স্বামীর সঙ্গে চীনে পাড়ি দেবেন ইতি। তবে যে পদ্মার তীরে রচিত হয়েছিল তাদের মিষ্টি প্রেমগাথা, সেই অমোঘ স্রোতের টানে বাংলার কোলে আবার ফিরে আসতে চান দুজনই। চান জানালেন, কোনো একসময় বাঙালি বধূকে নিয়ে বাংলাদেশেই থিতু হতে চান তিনি।

গল্পটি CREC BANGLADESH পেজ থেকে নেওয়া https://www.facebook.com/share/v/U3mCJAMQChwJx4PR/?mibextid=oFDknk

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত
সিরাজদিখানে ডাঃ বি চৌধুরী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

সিরাজদিখানে ডাঃ বি চৌধুরী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে কোটা আন্দোলনকারীদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত-৩

LG InnoFest 2026 APAC-এ এশিয়ার বাজারে উদ্ভাবনী হোম সল্যুশন উপস্থাপন

মাজেদুল ইসলামকে এনসিপির মুন্সীগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী দিয়ে ১৮ সদস্যের কমিটি গঠন

ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে ফ্যামিলি কার্ড চালু হবে, জানালেন পরিবেশমন্ত্রী

মুন্সীগঞ্জে শিশুকে  ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে লাশ ফেলে দেয় পুকুরে

২৫ বছর পর প্রতিমন্ত্রীর নির্দেশে মুন্সীগঞ্জে নয়নের খাল উদ্ধার কার্যক্রম শুরু

একজন বিভুরঞ্জন ও সাংবাদিকতার অপমৃত্যু–শাহনাজ বেগম

গঙ্গা ও অন্য নদীগুলোর পানির হিস্যা নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল