মঙ্গলবার , ১০ জুন ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী মোঃ মোশারফ হোসেন: একজন উদ্যোক্তা, সমাজসেবক ও নির্যাতিত রাজনীতিক

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুন ১০, ২০২৫ ১১:৪৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ জেলার প্রথিতযশা শিল্পপতি ও সমাজসেবক মোঃ মোশারফ হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন। সদ্য ঘোষিত ৫৯ সদস্যবিশিষ্ট মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে দীর্ঘদিন ধরে দেশের শিল্প খাত ও রপ্তানীমুখী অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তার প্রতিষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়িক উদ্যোগসমূহে প্রায় ১২-১৩ হাজার কর্মচারী কর্মরত আছেন, যা দেশের কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
শিল্প-উদ্যোগ ও ব্যবসায়িক পরিধি
মোশারফ হোসেনের মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে:
মোশারফ কম্পোজিট টেক্সটাইল মিলস্ লিঃ, ও.এন স্পিনিং মিলস লিঃ, অরবিট টেক্সটাইল মিলস লিঃ, এম.এন ডাইয়িং, প্রিন্টিং এন্ড ওয়াশিং মিলস, মোশারফ অ্যাপারেলস স্টুডিও লিমিটেড, আবির এগ্রো লিঃ, আবির ফিড মিলস ও পোল্ট্রি হ্যাচারি। এছাড়া রয়েছে একাধিক হিমাগার, এন্টারপ্রাইজ ও ট্রেড কোম্পানি।
সমাজসেবামূলক কর্মকাণ্ড
মোঃ মোশারফ হোসেন একজন সমাজসেবক হিসেবেও সুপরিচিত। তিনি রামপাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং ২০১০ সালে মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি পান। তিনি বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন, টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, চেম্বার অব কমার্স, রেড ক্রিসেন্টসহ বহু প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক অবদান ও নির্যাতনের ইতিহাস
দলীয় রাজনীতিতে মোশারফ হোসেনের ভূমিকা ব্যাপক। তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন এবং দীর্ঘদিন দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজনৈতিক কারণে বারবার হয়রানির শিকার হন তিনি।
২০১৪ সালে মুন্সীগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করলেও ভোটে জয়ী হওয়া সত্ত্বেও তাকে হারানো হয় এবং তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।
২০১৮ সালে ডিজিএফআই তাকে আটক করে আয়নাঘরে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং তার কাছ থেকে ১০০ কোটি টাকা আদায় করা হয়।
একই বছরে র‍্যাব তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আরও ১৩ কোটি টাকা আদায় করে।
মনোনয়ন প্রত্যাশায় মোশারফ হোসেন বলেন,
“আমি সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে মুন্সীগঞ্জের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। আমি বিশ্বাস করি, আমার ত্যাগ ও দলের প্রতি নিষ্ঠা বিবেচনায় দল আমাকে মুন্সীগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন দেবে।”
তিনি আরও জানান, “দল মনোনয়ন দিলে আমি আমার প্রাণপ্রিয় এলাকা ও দেশের মানুষের জন্য সর্বোচ্চ অবদান রাখার অঙ্গীকার করছি।”

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালকে চ্যাম্পিয়ন পানাম,বালিকায় সুখবাসপুর

জব্দ বাঁচাতে পুলিশ সদস্যকে ১ কি.মি. ঝুলিয়ে নিয়ে গেলেন অটোচালক

মেধাস্বত্ব ব্যবস্থাপনায় জিপিএইচ ইস্পাত ও বুয়েটের রাইজের মধ্যে চুক্তি

হরগঙ্গা কলেজে তিনদিনব্যাপী বুট ক্যাম্প শুরু

মুন্সীগঞ্জে কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

চট্টগ্রাম বন্দরের সেবা সহজ করতে চালু হল ‘সিপিএ স্কাই’

ইরান-যুক্তরাষ্ট্র ও রাশিয়া-ইউক্রেন সংকটের জেরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৪%

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, বেকারিকে ৭ হাজার টাকা জরিমানা

ইউক্রেইন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস রপ্তানি বন্ধ হল