শনিবার , ১৪ জুন ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

গজারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ফল ব্যবসায়ীর বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লক্ষ টাকা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুন ১৪, ২০২৫ ১২:০৬ অপরাহ্ণ

আলমগীর হোসেন, গজারিয়া (মুন্সীগঞ্জ):


মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের চকের বাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা।

শুক্রবার (১৩ জুন) রাতে আনুমানিক পৌনে ১১টার দিকে ভবেরচর কলেজ রোড ও সাতকানিয়া এলাকার মধ্যবর্তী চকের বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া ঘরের মালিক আজহার সরকার (৬০) পেশায় একজন ফল ব্যবসায়ী। অগ্নিকাণ্ডের সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ঘরে ছিলেন না, ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে বসতঘরে থাকা ফার্নিচার, ইলেকট্রনিক সামগ্রীসহ যাবতীয় আসবাবপত্র সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, আগুন লাগার পরপরই তাঁরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন। তবে অগ্নিনির্বাপক দলের আসার আগেই আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত আজহার সরকার বলেন, “আমার সব কিছু শেষ হয়ে গেল। ঘরে যা কিছু ছিল—ফার্নিচার, কাপড়, টিভি, ফ্রিজ—সব পুড়ে গেছে। ১০ লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে।”

আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এ বিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে বলে জানা গেছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

লৌহজংয়ে পেঁয়াজের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মুন্সীগঞ্জে ভূমি মেলা নিয়ে ব্যাপক প্রস্তুুতি, উদ্বোধন করবেন জেলা প্রশাসক

মুন্সীগঞ্জে গাউসিয়া কমিটি বাংলাদেশ রমজানবেগ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন

সাতসকালে গুলিস্তানে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

গণঅভ্যুত্থানের ছয় মাস যেতেই ক্যাম্পাসে ‘আধিপত্য বিস্তারের রাজনীতি’

আল-কুরআন ও হাদিসের আলোকে ইব্রাহিমী কোরবানি ও হাজিদের পূর্ণাঙ্গ করণীয়

শপথ নিলেন তিন উপদেষ্টা

তারেক রহমানের ৩১ দফা আগামী প্রজন্মের জন্য একটি রোডম্যাপ- এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ

মুন্সীগঞ্জে পঞ্চসার সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি