বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
এপ্রিল ২৪, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ও উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারা বেগমের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিল ও ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক ড. আ ন ম এহসানুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. শামসুল আলম লিটন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল বারী মজুমদার, সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য মোছা. কামরুন নাহার, সেলিনা বেগম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ট্রেজারার একেএম দেলোয়ার হোসেন, রেজিস্ট্রার মো. আব্দুল কাউয়ুম সরদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএসএ’র স্কুল অব লিডারশিপের নির্বাহী পরিচালক এসএম হুমায়ুন পাটোয়ারী। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

স্মৃতিচারণে বক্তরা অধ্যাপক ড. আনোয়ারা বেগমের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শেষে মুফতি মো. খাইরুল ইসলাম দোয়া পরিচালনা করেন।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায়

মেডিকেল কলেজ ও হাসপাতালের দাবিতে মানববন্ধন

সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী আর নেই, মুন্সীগঞ্জে জানাজা রবিবার সকাল ১০ টায়

পাইকারিতে ১৭% থেকে ২১% দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির

টঙ্গীবাড়িতে উদ্বোধনের আগেই সেতুতে ফাটল

মুন্সীগঞ্জে অভিযানে দেড় লাখ বর্গমিটার কারেন্ট জাল জব্দ

সজীব ওয়াজেদ জয়

বিবিসির প্রতিবেদন ‘অনৈতিক সাংবাদিকতার নির্লজ্জ উদাহরণ’: জয়

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে আবার ঘুরে দাঁড়িয়ে ফাইনালে আর্জেন্টিনা

লৌহজংয়ে ইংরেজিতে দক্ষ করতে ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

মুন্সীগঞ্জ-৩ আসনে এমপি  প্রার্থী  মাওলানা হোসাইন আহমদ ইসহাকী