মঙ্গলবার , ১০ জুন ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুন ১০, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

সদ্য ঘোষিত ৫৯ সদস্য বিশিষ্ট মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেগম রহিমা শিকদারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় থাকা রহিমা শিকদার এই মনোনয়নকে দলীয় আস্থা ও মূল্যায়নের প্রতিফলন হিসেবে দেখছেন।

মুন্সীগঞ্জ জেলার বৈখর গ্রামের কৃতি সন্তান রহিমা শিকদার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সময় হ্যাঁ-না ভোট থেকে রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন। বিএনপির বিভিন্ন স্তরে দীর্ঘদিন কাজ করে তিনি দলীয় ও সামাজিক পর্যায়ে সুপরিচিত এক নেত্রীতে পরিণত হন।

তিনি বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছাড়াও অতীতে ছিলেন—

  • মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী,
  • কেন্দ্রীয় মহিলা দলের গ্রাম সরকার ও সমবায় বিষয়ক সম্পাদিকা,
  • জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা,
  • ছাত্রী বিষয়ক সম্পাদিকা (ছাত্রদল, মুন্সীগঞ্জ জেলা ও সরকারি হরগঙ্গা কলেজ),
  • বাংলাদেশ সমবায় মার্কেটিং সোসাইটি ও জাতীয় পল্লী উন্নয়ন ফেডারেশনের সহ-সভাপতি,
  • পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালকসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে।

রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও তার অবদান রয়েছে। তিনি মুন্সীগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভানেত্রী এবং আজীবন সদস্য। কবি ও লেখক হিসেবে তিনি সাহিত্যচর্চায়ও নিবেদিত।

রহিমা শিকদার একজন রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা নেত্রী। তার ভাই মরহুম শাহজাহান শিকদার ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা। পরিবারের অন্যান্য সদস্যরাও যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ে সক্রিয়ভাবে জড়িত।

দলের সর্বস্তরের নেতাকর্মীরা আশাবাদী, তার অভিজ্ঞতা ও নেতৃত্ব গুণ আহ্বায়ক কমিটিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত