সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

ভালোবাসা দিবসে হাবিবের নতুন চমক

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৮:৫৪ পূর্বাহ্ণ

ভালোবাসা দিবসে হাবিবের নতুন চমক

নিজস্ব প্রতিবেদক

আসছে ভালোবাসা দিবসকে সামনে রেখে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। গানটির শিরোনাম ‘পাগল হাওয়া’। ইতোমধ্যে গান ভিডিওটির একটি প্রমো শেয়ার করে সেই খবরই জানান দেন হাবিব ওয়াহিদ।
শ্রাবণের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। দেশে ও দেশের বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে।
গান ভিডিওটিতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন তার স্ত্রী আফসানা চৌধুরী শিফা। এই গানের মধ্যে দিয়ে প্রায় চার বছর পর পর্দায় জুটি হয়ে আসছেন তারা।
আফসানা চৌধুরী শিফা বলেন, অনেকদিন পর আমাদের একসঙ্গে স্ক্রিনে আসা, প্রায় চার বছর পর। অভিজ্ঞতা খুবই ভালো। কাজের ব্যাপারে সে বরাবরই পেশাদার। তার মতো একজন পেশাদারের সাথে কাজ করতে ভালোই লাগছিল।
এর আগে, ২০২১ সালে হাবিব ও শিফাকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল ‘রোমান্টিক লাগে’ গানে। এরপর আর তাদেরকে পর্দায় দেখা যায়নি।
হাবিব ওয়াহিদের নিজের এইচ ডব্লিউ প্রোডাকশন হাউজ থেকে নির্মিত ‘পাগল হাওয়া’ মিউজিক ভিডিওটি ভালোবাসা দিবসে গায়কের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

সংসদকক্ষে মোবাইলে কথা না বলা ও ছবি না তোলার আহ্বান চিফ হুইপের

লৌহজংয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ সহায়তা বিতরণ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে জাতিসংঘে যেভাবে বদলে গেল যুক্তরাষ্ট্রের বক্তব্য

শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল

তুলা আমদানিতে চীনকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ

মুন্সীগঞ্জে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পুরস্কার পেয়েছেন আল আমিন

মুন্সীগঞ্জে দুই দিনে ৯ জনের মরদেহ উদ্ধার

টঙ্গীবাড়ী তে মহাদেব পূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়ের দোলকাছ নৃত্য অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে সড়কের দুপাশে  সবুজ কুঁড়ির বৃক্ষরোপন কর্মসূচি

লৌহজংয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত