মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

জাপানে আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনী

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
অক্টোবর ১, ২০২৪ ১০:০৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: শিনকিওকো আর্ট এসোসিয়েশনের আয়োজনে টোকিওর মেট্রোপলিটন আর্ট মিউজিয়ামের ৩ নং  সিটিজেন গ্যালারীতে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ তম কিও কো বি হোন তেন নামক আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীটি চলবে ৫ অক্টোবর পর্যন্ত।  এতে বাংলাদেশ , জাপান , কোরিয়া , নেপাল , চীন , ভিয়েতনাম , মায়ানমার সহ বিভিন্ন দেশের প্রায় ৩২০ জন শিল্পীর ৫০০ এর অধিক শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে । বাংলাদেশি শিল্পী জাহির হোসেন আন্তর্জাতিক সাংস্কৃতিক শান্তি পুরষ্কারের জন্য ও শিল্পী মোহাম্মদ সোলাইমান হোসাইন সম্মানসূচক পুরষ্কারের জন্য মনোনিত হয়েছেন । এছাড়াও বাংলাদেশের শিল্পীরা  হলেন শিল্পী আবুল খায়ের, শিল্পী এফ আর ভুটান,

শিল্পী মো: আশরাফুল আলম রানা, শিল্পী ড : আজহারুল ইসলাম,শিল্পী ব্রিজেট গোমেছ,

শিল্পী কুয়াশা বিন্দু ,শিল্পী অনুকূল চন্দ্র মজুমদার,

শিল্পী এম এম মাইজউদ্দিন প্রমুখ । বাংলাদেশি দর্শকদের জন্য প্রবেশ মূল্য নেই ।

উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্ট জাপানিজ দার্শনিক গিওতোকু সেনসেই প্রধান অতিথীর আসন অলংকৃত করেন । বিশেষ অতিথী ছিলেন মি.  হাসুমি সান , শিল্পী তাদাইচি সাকামতো , শিল্পী কুশিদা সান, মাসাও সেকিয়া প্রমুখ । শিনকিওকু আর্ট অ্যাসোসিয়েশন উদ্দেশ্য  হলো মানব শান্তিতে অবদান রাখা।

শিনকিওকু আর্ট অ্যাসোসিয়েশন প্রতিটি শিল্পীর  চিন্তাধারার স্বতন্ত্রতাকে সম্মান করে । উচ্চ-মানের, নতুন শিল্প তৈরি করা  এবং শিল্প ও সংস্কৃতির বিকাশে অবদান রাখার  লক্ষ্যে কাজ করে।

৬ অক্টোবর টোকিওর একটি অভিজাত হোটেলে পুরষ্কার বিতরণী ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে কলেজ ছাত্র গ্রেপ্তার

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

সিরাজদিখানে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, হামদ-নাত এবং আযান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। -সভ্যতার আলো

সিরাজদিখানে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতা

মুন্সীগঞ্জে অস্ত্র ও কার্তুজসহ দুই যুবক গ্রেফতার

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌ‌দি যুবরাজের অভিনন্দন

লৌহজংয়ে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৪ শিক্ষার্থী

ছাত্র-জনতার আন্দোলনে রং মিস্ত্রী সজল হত্যার ঘটনায় মুন্সীগঞ্জে সাবেক সাংসদসহ ৪৫১ জনের বিরুদ্ধে মামলা

কিডনিতে পাথর হলে এড়িয়ে চলুন পেঁপে

মুন্সীগঞ্জে  সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ