বুধবার , ৩১ মে ২০২৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বাংলা মূকাভিনয় উৎসবের সমাপ্তি

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ৩১, ২০২৩ ২:১০ অপরাহ্ণ

মাহবুব আলম জয়: চট্টগ্রামে বাংলা মূকাভিনয় উৎসবের সমাপ্তি হয়েছে।এতে  দেশের খ্যাতিমান ৭ টি দলের  অভিনয়ে মুগ্ধ হয় দর্শক। বাংলা মূকাভিনয়ের ৫০ বছর পূর্তী উপলক্ষে বাংলা মূকাভিনয়  গবেষণা কেন্দ্র চট্টগ্রামে শিল্পকলা মঞ্চে আয়োজন করা হয় এই উৎসব। এতে থিয়েটার সার্কেল মাইম ট্রুপ, প্যান্টোমাইম মুভমেন্ট, দা মাইম ট্রুপ চট্টগ্রাম, মনন মাইম থিয়েটার ঢাকা,মিরর মাইম থিয়েটার ঢাকা, দা মামার্স ঢাকা নাট্যধার চট্টগ্রাম ও  শিল্পী দেওয়ান মামুন সহ আরো মূকাভিনয় শিল্পী এই উৎসবে তাদের মাইম প্রদর্শণ করেন।

উদ্বোধনের শুরুতে দেশের খ্যাতিমান লোক শিল্পীগোষ্ঠী তাদের ঢোল বংশী সানাই ও ঢাকের সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন উপস্থিত দর্শকদের।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নাট্যকার শিশির দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নাজিমুদ্দিন শ্যামল,  স্বাগত বক্তব্য রাখেন বাংলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের পরিচালক  রিজয়ান রাজন।এতে   সভাপতিত্ব করেন বাংলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মহাপরিচালক  মাইম আইকন মাশহরুল হুদা।  দুইদিন ব্যাপি বাংলা মূকাভিনয় উৎসবে থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জ মাইম ট্রুপ পরিবেশন করেন ‘ ফর মাই সেলফ। পরিকল্পনা ও নির্দেশনা দেন সাব্বির হোসাইন জাকির। আবহ ও উপদেষ্টা ছিলেন শিশির রহমান। এতে অভিনয় করেন সাব্বির হোসাইন জাকির, সাইফুল ইসলাম সাইফ, সীমান্ত দাস,  দিগন্ত দাস  ও তন্নি। শব্দ প্রক্ষেপণ মাসফিক সিহাব। আলো পরিকল্পনা নাহিয়ান বিন রহমান সৃজন,  রূপসজ্জা জিনাত জাওহারা। ভিডিও ও ফটোগ্রাফি তাজাল্লী তাবাসসুম শ্রুতি।

 

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

দেশে যা হচ্ছে তা কোন ভাবেই আমরা সমর্থন করিনা সিরাজদিখানে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান

ট্রেন থেকে উদ্ধারের পর আহত এক যাত্রীকে সরিয়ে নিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকেরা। বেলুচিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায়।

পাকিস্তানে ট্রেনে জিম্মিদশার অবসান, ৩৩ হামলাকারীসহ নিহত ৫৮

হাদি হত্যা: বিচারের দাবিতে উত্তাল রাজপথ

সেনা জীবনের দৃঢ়তা থেকে গণতন্ত্রের সংগ্রামে মুন্সীগঞ্জের মেজর (অব.) মাসুদুর রহমান কাইয়ুম

চাঁপাইনবাবগঞ্জে সুজনের পৌর কমিটির পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের পঞ্চসারে জমি সংক্রান্ত জেরে বাড়িঘরে হামলা, লুট

ইট তৈরির স্থাপনা গুড়িয়ে দিয়ে মুন্সীগঞ্জে ৪ ইটভাটায় ৩২ লাখ টাকা জরিমানা

লৌহজংয়ে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত

সারাদেশে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু

মুন্সীগঞ্জে পিপি মো: হালিম হোসেনকে সংবর্ধনা