বুধবার , ৩১ জানুয়ারি ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

ইট তৈরির স্থাপনা গুড়িয়ে দিয়ে মুন্সীগঞ্জে ৪ ইটভাটায় ৩২ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জানুয়ারি ৩১, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে চার ইটভাটায় অভিযান চালিয়ে ৩২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটার  কার্যক্রম বন্ধ করতে ভেকু দিয়ে ভাটার বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

বুধবার বিকাল পর্যন্ত উপজেলার বাসাইল ও বালুচর ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে বাসাইল ইউনিয়নের  মেসার্স শামছুদ্দিন এন্ড রবিলা ব্রিকসের মালিক আলতাফ হোসেনকে ৮ লাখ টাকা একই এলাকার মেসার্স ন্যাশনাল ব্রিকস এর মালিক অলি আহমেদকে ৭ লাখ টাকা, মেসার্স মায়ের দোয়ার মালিক জনি আহমেদকে ৭ লাখ টাকা, বালুচর ইউনিয়নের মায়ের দোয়া ব্রিকসের মালিককে ১০ লাখা টাকাসহ মোট ৩২ লাখ টাকা  জরিমানা করা হয় ।

কার্যক্রম বন্ধ রাখতে ভাটার বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এই সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ইটভাটা পরিচালনার জন্য মালিকগণকে নির্দেশনা প্রদান করাহয়।

অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. রেদোয়ান উল্লাহ, উপ-পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, সিরাজদিখান থানা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো.ফজলুল করিম  প্রমুখ।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে,পরিবেশ অধিদপ্তর।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুন্সীগঞ্জে জশনে জুলুস অনুষ্ঠিত

তারেক রহমান দায়িত্ব নিলেন শিশু লামিয়ার বাবা ভ্যান চালক আব্দুর রাজ্জাকের চিকিৎসার

ঘরে বসেই মিলবে কুয়েতের ভিসা, সুবিধা পাবেন বাংলাদেশিরাও

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব গভ. হরগঙ্গা কলেজের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লৌহজংয়ে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

প্রতি রাতে খালি পেটে ঘুমাতে যায় বিশ্বের প্রায় ৭৩ কোটি মানুষ!

কিডনিতে পাথর হলে এড়িয়ে চলুন পেঁপে

বুদ্ধিজীবী হত্যাকাণ্ড: সেদিনের নির্মমতায় হতবিহ্বল পুরো জাতি

পাংশায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ