বুধবার , ২ এপ্রিল ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
এপ্রিল ২, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ

মোঃ আলমগীর হোসেনঃ  মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে এক তরুণ নিখোঁজ হয়েছে।

বুধবার ( ২ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে মেঘনা নদীর গজারিয়া অংশের ততৈতলা এলাকায় বন্ধুদের সাথে গোসল করতে পানিতে নেমে সে নিখোঁজ হয়।

নিখোঁজ তরুণের নাম ফারুক হোসেন (২০)। সে নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার আতিক হোসেনের ছেলে। সে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিখোঁজ তরুণের বন্ধু জহিরুল ইসলাম বলেন, ‘বুধবার (২ এপ্রিল) আমরা ২২জন এখানে বেড়াতে আসি। দুপুর আড়াইটার দিকে আমার এখানে এসে উপস্থিত হই। বিকেল সাড়ে চারটার দিকে নিখোঁজ ফারুক, আমি সহ ৬ জন গোসল করার জন্য পানিতে নামি। আমরা পাঁচজন গোসল করে উপরে উঠে যাওয়ার সময় ফারুক আরো কিছুক্ষণ পানিতে থাকার ইচ্ছা পোষণ করে। পানিতে ডুব দিয়ে সে দীর্ঘক্ষণেও উপরে না উঠলে বিষয়টি আমাদের সন্দেহ হয়। আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি। তার হদিস না পাওয়া গেলে পরবর্তীতে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়।’

বিষয়টি সম্পর্কে ফায়ার সার্ভিসের ডুবরি আবুল খায়ের বলেন,’ খবর পেয়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে আমরা ঘটনাস্থলে এসে তাকে খোঁজাখুঁজি শুরু করি। এখন পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি’

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো আনোয়ার আলম আজাদ বলেন, এরকম একটি খবর আমি পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়েছে’।#

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

শাপলা’ প্রতীক পাচ্ছে না এনসিপি

সিরাজদিখানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

নোয়াখালীতে নারী দিবস, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন

সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই: ময়নাতদন্তকারী চিকিৎসক

যেসব সুবিধা পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

প্রধান উপদেষ্টার নিকট খোলা চিঠি – নুতন বাংলাদেশ গড়ায় জনগণের প্রত্যাশা

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মিরকাদিম পৌরসভা

ব্রহ্মপুত্রে আবারও ডাকাতি, আতংকে এলাকাবাসী

জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতবিনিময়

বাংলাদেশ সফরে আলোচনায় হানিয়া আমির