বৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে নৌকার সমর্থককে গুলি করে হত্যা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৪ ২:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:  মুন্সীগঞ্জ-৩ আসনের ডালিম সরকার (৩৫) নামে নৌকা প্রার্থীর এক সমর্থককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আরও একজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

নিহত ডালিম সরকার নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ও একই এলাকার বাসিন্দা। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের হাজী মো.ফয়সাল বিপ্লব সর্মথকরা এই হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে দাবি নৌকা সর্মথকদের।

স্থানীয়রা জানান, রাতে নৌকার ক্যাম্পে অবস্থান করছিলাম। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করে একটি সন্ত্রাসী দল ক্যাম্পে হামলা চালিয়ে এলোপাথাড়ি গুলি করে। পরে গুলিবিদ্ধ গুরুতর আহত ডালিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো ইউনিয়ন জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

এই ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিনুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

অনুপ্রেরণা নেতৃত্ব ও ভবিষ্যৎ দিগন্ত: রিজওয়ানা হাসান এখন তিন মন্ত্রণালয়ের উপদেষ্টা

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সমুদ্রে ‘দানা’ নতুন বিপদের সামনে দেশ

সিরাজদীখানে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানের দাবিতে মানববন্ধন, বিক্ষোভের পর থানায় ভাঙচুর

মুন্সিগঞ্জের রূপকথার বিশ্বজয়: এবার রাশিয়ার বায়োলজি অলিম্পিয়াডে বাংলাদেশ

জুবাইদা রহমান

এয়ার অ্যাম্বুলেন্স ‘বিলম্বিত’, দেশে আসছেন জুবাইদা

ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি পুনরায় নির্বাচিত হলেন জাতিসংঘের নজরুল ইসলাম

গজারিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত

টঙ্গীবাড়িতে সবুজ গ্রাম গড়ার লক্ষ্যে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

মিরকাদিমে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ