বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

সিরাজদীখানে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানের দাবিতে মানববন্ধন, বিক্ষোভের পর থানায় ভাঙচুর

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ

সিরাজদীখানে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানের দাবিতে মানববন্ধন, বিক্ষোভের পর থানায় ভাঙচুর

সিরাজদিখান প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজ স্কুলছাত্র রোমান শেখের (১৫) সন্ধানের দাবিতে আয়োজিত মানববন্ধন বিক্ষোভে রূপ নেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা সিরাজদীখান থানায় হামলা চালিয়ে দরজা-জানালা, আসবাবপত্র ও ৫টি গাড়ি ভাঙচুর করেন।বুধবার বেলা ১১টায় সিরাজদীখান উপজেলা মোড়ে স্থানীয়দের ব্যানারে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন।
নিখোঁজ রোমান শেখ সিরাজদীখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে। সে একইসঙ্গে স্কুল ছাত্র ও অটোরিকশা চালক। গত ২১ জানুয়ারি থেকে সে নিখোঁজ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা সিরাজদীখান থানায় গিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় থানার দরজা-জানালা, আসবাবপত্র ও পুলিশের পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়।
সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান খান বলেন, মানববন্ধনের পরপরই থানায় অতর্কিত হামলা চালানো হয়। এতে বেশ কয়েকটি গাড়ি ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মানববন্ধনকারীরা তিন দিনের মধ্যে নিখোঁজ রোমানের সন্ধান দাবি করেছেন।
নিখোঁজের দীর্ঘদিন পার হলেও তার সন্ধান না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা এ আন্দোলনে নামে। মানববন্ধনকারীরা ৩ দিনের মধ্যে রোমানের সন্ধান চেয়ে আল্টিমেটাম দিয়েছেন।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

শপিং মলে ১০ হাজার বছরের পুরোনো পাথর!

কালুখালীতে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ২’শ পরিবারের মধ্যে রমজানের উপহার প্রদান

সিরাজদিখানে ২ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে স্থানীয় জনগন

গজারিয়ায় ৩০ রোজা ৫ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল পুরষ্কার পেল ইরফান

মুন্সীগঞ্জে জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে কলেজ ছাত্র গ্রেপ্তার

বান্দরবানের রোয়াংছড়ি ধর্ষনে চেষ্টার ঘটনার আসামী গ্রেফতার

মুন্সীগঞ্জে  ডা. আইরিনের  তত্ত্বাবধানে দুইদিনে ২ নরমাল ডেলিভারি সম্পন্ন

রামপালে যুব সমাজকে প্রজেক্টর উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর ছিদ্দিক 

ইসরায়েলের আগ্রাসন ও গনহত্যা বন্ধে টঙ্গীবাড়ীতে বিক্ষোভ মিছিল