বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে ভুয়া এনএসআই আটক

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১০:৩৬ পূর্বাহ্ণ

 

স্টাফ রিপোর্টার:  মুন্সীগঞ্জের সিরাজদিখানে মো. নাসির সর্দার (৩২) নামের ভুয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্য পরিচয় দেওয়া ব্যক্তিকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের সুখের ঠিকানা নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে একটি ভুয়া এনএসআই পরিচয়পত্রও উদ্ধার করা হয়। ওই পরিচয়পত্রে তার নাম লেখা মো.মাহমুদুল হাসান। পদবি ব্যবহার করেছেন এনএসআইয়ের সহকারী পরিচালকের।

জানা যায়, আটককৃতের আসল নাম মো. নাসির সর্দার। তিনি খুলনা জেলার ফুলতলা থানার উত্তর ডিহি গ্রামের মো. মমিন সর্দারের পুত্র ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপরে একটি প্রাইভেটকারের ভাড়া নিয়ে মো.নাসির সর্দারের সাথে স্থানীয়দের বাকবিতণ্ডা হলে সে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সদস্য দাবি করে। তার কথায় সন্দেহ হলে স্থানীয়রা মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানের এনএসআইয়ের প্রতিনিধি ও সিরাজদিখান থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে ।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক নাসির জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে অর্থ আদায় করতো। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

লৌহজংয়ে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার পদন্নোতি বিদায় সংবর্ধনা

ভোট ১২ ফেব্রুয়ারি, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

গজারিয়ায় টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা শিক্ষা বোর্ডের সেরা ক্রীড়াবিদ হরগঙ্গা কলেজের জাকিয়া

মিরকাদিমে জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

বালিয়াকান্দিতে কৃষকের মাঝে বিনামূল্যে পাটের বীজ ও সার বিতরণ

ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার

নয়া চুক্তিতে কি থাকছে?

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সালিশে হামলায় অর্ধশতাধীক মানুষের বিরুদ্ধে মামলা দায়ের