রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বালিয়াকান্দিতে কৃষকের মাঝে বিনামূল্যে পাটের বীজ ও সার বিতরণ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
এপ্রিল ১৩, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ

মোঃ নুরুল ইসলাম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ৪ হাজার ১ শত ৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) সকালে বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে এ সার ও বীজ বিতরণ করা হয়।

বহরপুর ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যান মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়। এসময় সার্বিক দিক দেখভাল করেন ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা ও পাট উন্নয়ন সংস্থা মোঃ রেজাওয়ান ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, বহরপুর ইউনিয়নের সদস্য মোঃ খলিলুর রহমান, অহিদুল ইসলাম অহিদ, আব্দুস শুকুর খান, মোঃ বাবলু মল্লিক ও সংরক্ষিত মহিলা সদস্য শিরিনা আক্তার বিউটি এবং গ্রাম আদালতের উদ্যোক্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় বালিয়াকান্দি উপজেলায় পাট অধিদপ্তরের পক্ষ থেকে ২ হাজার ৩ শত ৪০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি উন্নতজাতের পাটের বীজ ও ১২ কেজি সার বিতরন করে।

অপরদিকে বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিস থেকে ১ হাজার ৮ শত ৫০ জন কৃষকের মাঝে ১ প্যাকেট করে উন্নত জাতের পাট বীজ এবং ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম বলেন, বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিস এর তত্ত্বাবধানে উপজেলার ৭টি ইউনিয়নের ১ হাজার ৮ শত ৫০ জন প্রান্তিক পর্যায়ের পাট চাষিদের মাঝে উন্নত জাতের পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। এবং বাংলাদেশ পাট অধিদপ্তর থেকে ২ হাজার ৩ শত ৪০,জন প্রান্তিক পাট চাষিকে উন্নত জাতের পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ নিয়ে বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিস থেকে মোট ১৮ শত ৫০ কেজি পাট বীজ ও সাড়ে ১৮ মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে।
অপরদিকে পাট অধিদপ্তর থেকে ২ হাজার ৩ শত ৪০ কেজি পাট বীজ ও প্রায় সাড়ে ২৮ মেট্রিক টন সার কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

সর্বশেষ - মুন্সীগঞ্জ