বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ২২, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ

হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করা হয়েছে । বৃহস্পতিবার এ তথ্য জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন।

রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার আইন ও বিচার বিভাগ ওই বিচারপতি অপসারণ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের প্রতিবেদন অনুসারে, রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৬ এর দফা (৬) অনুযায়ী হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে হাইকোর্ট বিভাগের বিচারক পদ থেকে ২১শে মে অপসারণ করেছেন।

আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের ওই প্রজ্ঞাপনে সই করেন।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক নিউজ আপডেটে উল্লেখ করা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন অনুসারে রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৬–এর দফা (৬) মোতাবেক খোন্দকার দিলীরুজ্জামানকে বিচারক পদ থেকে অপসারণ করেছেন।

খোন্দকার দিলীরুজ্জামান ২০১৮ সালের ৩১ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হন। ২০২০ সালের ৩০ মে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হন।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত
মুন্সীগঞ্জের সিপাহীপাড়ায় রোলারের চাপায় প্রাণ গেল সাইকেল আরোহীর

মুন্সীগঞ্জের সিপাহীপাড়ায় রোলারের চাপায় প্রাণ গেল সাইকেল আরোহীর

সাম্প্রদায়িক হামলার নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে খ্রিষ্টান ছাত্র-যুব ফ্রন্ট

মুন্সীগঞ্জে অবসরপ্রাপ্ত ২৬ শিক্ষককে বিদায় সংবর্ধনা

লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক অভির বাবার ইন্তেকাল

আইপিএল : রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

দস্যুতা ঠেকাতে সাগরে প্রযুক্তিনির্ভর নজরদারি

মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ইউনিলিভার বাংলাদেশের ঐতিহ্য উদযাপন

জুলাই সনদ নিয়ে ২০ আগস্টের মধ্যে মত জানাবে বিএনপি

‘ককটেল বানানোর সময়’ বিস্ফোরণে ২ জন নিহত, আহত ৩