বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

আমাদের কী করার আছে?

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ

ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে বাংলাদেশের কিছু করার আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, “আপনাদের মতো আমিও পত্রিকার মাধ্যমে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি জেনেছি। আমাদের কী করার আছে?”

তিনি আরও জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে গত ডিসেম্বর মাসে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠিয়েছে। তবে এর কোনো জবাব এখনও ভারত থেকে পাওয়া যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের জবাবের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ। চিঠির জবাব পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড, গত ১৬ বছরে গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, জুলাই মাসের বিক্ষোভে গুম ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকায় শেখ হাসিনার নামও রয়েছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে  মোবাইল কোর্টের অভিযানে ১ লাখ টাকা জরিমানা 

শ্রীনগরে ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু রবিবার, ব্যাপক প্রস্তুতি

রামপালে গ্রীষ্মকালিন ডিগবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পানহাটা শিকদার স্পোর্টিং ক্লাব

‘খেজুর গাছ’ প্রার্থীর হার জয়ী ‘হাঁস’

‘খেজুর গাছ’ প্রার্থীর হার জয়ী ‘হাঁস’

গোয়াল ঘূর্ণিতে খাদ্য সামগ্রী বিতরণ

এখনও ঈদ এলে বাবার অপেক্ষায় থাকি: টেলি সামাদপুত্র 

ব্রিলিয়্যান্ট ক্যাডেট স্কুলে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য কার্ড বিতরণ

নোয়াখালীতে ছাত্রদল নেতার বাড়ি তে হামলা

শ্রীনগরে থানায় গিয়ে চমক-দাঁড়িয়ে থাকা গাড়িটিই ছিল ডাকাতির হাতিয়ার

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু