বুধবার , ৫ মার্চ ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে  মোবাইল কোর্টের অভিযানে ১ লাখ টাকা জরিমানা 

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মার্চ ৫, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে  বাজার মনিটরিং  ও  মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে। বুধবার বিকালে মুন্সীগঞ্জ সদরের বিনোদপুর,  রিকাবি বাজার,  মিরকাদিম বাজার মনিটরিং  ও ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায় করা হয়। এতে মোবাইল কোর্ট পরিচালনা করেন  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান । অভিযানে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ, অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রয় করায় মোট ০৬ টি মামলা ৬ দোকানীকে  ১ লাখ ৪ হাজার  টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ( ভূমি) একেএম হাসানুর রহমান ও  মুন্সীগঞ্জ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ সহ মুন্সীগঞ্জ থানা পুলিশ সহ অন্যরা।

এসময় মুদি দোকান এবং অন্যান্য দোকানকে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় না করা ও  স্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয় নিশ্চিত করার বিষয়ে সচেতন করা হয়।

 

 

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত
১০ মিনিটের নাট্যোৎসবে থিয়েটার সার্কেলের নাটক সুবচন নির্বাসনে মঞ্চস্থ

১০ মিনিটের নাট্যোৎসবে থিয়েটার সার্কেলের নাটক সুবচন নির্বাসনে মঞ্চস্থ

ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মুন্সীগঞ্জের ৩৭ এলাকায় বিদ্যুৎ থাকবে না ২ ঘন্টা

৯৪ আসনে জয়ী ইমরানপন্থিরা, ৬৩টিতে জয় নওয়াজের পিএমএলএন

গজারিয়ার বাউশিয়া এম এ আজহার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাইদুর রহমান সিকদার

প্রধান উপদেষ্টার নিকট খোলা চিঠি – নুতন বাংলাদেশ গড়ায় জনগণের প্রত্যাশা

মুন্সীগঞ্জকে এমন রোল মডেল হিসেবে গড়ব যেখানে কে সংখ্যালঘু আর কে সংখ্যাগুরু সেই প্রশ্ন অবান্তর — মাজেদুল ইসলাম

মুন্সীগঞ্জে সাবেক মেম্বার মুক্তার হোসেনের নামে অপপ্রচারের অভিযোগ

মুন্সিগঞ্জের শ্রীনগরে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

শ্রীনগর উপজেলা নির্বাচনে জাকিয়া কামালকে মনোনয়ন ও প্রতীক বরাদ্দ দিতে হাইকোর্টের নির্দেশ