শনিবার , ২৪ মে ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

শ্রীনগরে ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু রবিবার, ব্যাপক প্রস্তুতি

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ২৪, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হচ্ছে কাল রবিবার। উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই মেলার স্টল স্থাপনসহ মেলাকে আকর্ষণীয় এবং সেবা গ্রহিতাদের সর্বোচ্চ সেবা প্রদানের সকল প্রস্তুতি চলছে। ভূমি মালিকরা এই মেলায় তাৎক্ষনিক  নানা রকম সেবা গ্রওহণ করতে পারবেন।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মহিন উদ্দিন সভ্যতার আলোকে জানান,  “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” শিরোনামে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে রবিবার ২৫ থেকে মঙ্গলবার ২৭ মে ২০২৫ পর্যন্ত দিনব্যাপী ভূমি মেলা  সমগ্র বাংলাদেশে হতে যাচ্ছে। উক্ত ভূমি মেলা উপলক্ষ্যে আগামী কাল রবিবার সকাল ১০টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি ও মেলার শুভ উদ্বোধন হবে। ভূমি মেলায় ভূমি সংক্রান্ত সকল সেবার পাশাপাশি অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন গ্রহণ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ, ভূমি সংক্রান্ত বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি জবাব প্রদান এবং ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা প্রদান করা হবে। এছাড়া তিন দিনব্যাপী ভূমি মেলায় শিক্ষার্থী ও নাগরিকদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, গণশুনানি, সেমিনার আয়োজন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে। তিনি জানান, শ্রীনগর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণের মেলায় একটি স্টল থেকে উপজেলাবাসীর ভূমি সংক্রান্ত সেবা প্রদান করা হবে। এছাড়াও শ্রীনগর উপজেলার ৮টি ইউনিয়ন ভূমি অফিসেও মেলা বসবে। প্রতিটি ইউনিয়ন ভূমি  অফিসেও একটি করে স্টল থেকে সংশ্লিষ্ট ইউনিয়নবাসীকে সেবা দেয়া হবে।

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভূমি মেলার প্রস্তুতি চলছে। -সভ্যতার আলো

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

‘ ১১ জুন মুক্তি পেতে পারেন ইমরান খান’

মেঘনায় স্পিডবোট-ট্রলারের সংঘর্ষে যুবদল নেতা নিহত, আহত ৪

মুন্সীগঞ্জে পূর্ব শিলমান্দি ওয়েলফেয়ার সোসাইটি প্রিমিয়ার ক্রিকেট লীগ উদ্বোধন

বিনা মূল্যে ৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, ভাতা দিনে ২০০, সুযোগ যাদের

সিরাজদিখানে প্রবাসীর বাড়ির জায়গা দখলের চেষ্টা

মুন্সীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

লৌহজংয়ের পাইকারা এলাকা থেকে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজদিখানে আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও কম্বল বিতরণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির ঘটনায় পলাতক ডাকাত দলের সদস্য সাইফুল গ্রেফতার

টঙ্গীবাড়িতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী