মঙ্গলবার , ১৬ এপ্রিল ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জের পূর্বশীলমান্দিতে হামলায় নারীসহ আহত ৫

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৪ ১২:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্বশীলমান্দি (পূর্বপাড়া) এলাকায় পূর্ব বিরোধের জের ধরে হামলায় আওয়ামী লীগ নেতা বিপল কাজীর ভাগনী সুমী বেগমসহ ৫ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহতরা হলেন, সুমী বেগম, তার শশুড় নূরুল হক সরদার, শাশুড়ি সখিনা বেগম, তার ননাস তাছলিমা বেগম ও ননদ আমেনা বেগম।

এ বিষয়ে অভিযুক্ত হামলাকারী কাদির শেখসহ ৩ জনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছে ভোক্তভোগী সুমী বেগম (২৮)। অভিযুক্তরা হলেন- কাদির শেখ (৪৫), মোঃ সোয়াদ (১৮) ও আলী আকবর কাজী (৭০)।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে রবিবার সকালে মুন্সীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূর্বশীলমান্দি পূর্বপাড়া এলাকায় কাদির শেখসহ সন্ত্রাসীরা অস্ত্রসস্ত্র নিয়ে সুমী বেগম ও তার পরিবারের উপর অতর্কিত হামলা করে। কিলঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা যখম করে সুমী বেগমকে।

সুমী বেগমকে রক্ষা করতে তার শশুড়, শাশুড়ি, ননদ ও ননাস এগিয়ে আসলে তাদেরকেও এলোপাথারি মারধর করা হয়। অস্ত্রের আঘাতে সুমী বেগমের শশুড় নূরুল হক সরদারকে রক্তাক্ত যখম করা হয়। পরে আহতরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। ভোক্তভোগী সুমী বেগম জানান, জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ৩ আসনে নৌকার পক্ষে কাজ করায় আমার স্বামী মিনার হোসেন, মামা বিপল কাজীসহ আত্মীয়স্বজনরা এলাকা ছাড়া হয়েছে। তারা এলাকা ছাড়া হওয়ার পর থেকে অভিযুক্তরা প্রায় আমাদের বাড়িতে এসে আমাকে অশালীন ভাষায় গালিগালাজসহ বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে আসছে। অশালীন ভাষায় গালিগালাজের প্রতিবাদ করলে আক্রমণের স্বীকার হতে হয়।

এ বিষয়ে অভিযুক্ত কাদির শেখের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে মুন্সীগঞ্জ থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে পুলিশ।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

শুভেচ্ছা উপহার নিয়ে মন্ডপ পরিদর্শনে ওসি

চাঁপাইনবাবগঞ্জে ইতিহাসের সবচেয়ে বড় মাহফিল

মুন্সীগঞ্জে শিক্ষার মান যাচাইয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নির্দেশ

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

আমি গুন্ডা বাহিনী হুন্ডা বাহিনী আর ডাকাত দলের সর্দার হতে আসি নাই - মুন্সীগঞ্জে মাহি বি চৌধুরী

আমি গুন্ডা বাহিনী হুন্ডা বাহিনী আর ডাকাত দলের সর্দার হতে আসি নাই – মুন্সীগঞ্জে  মাহি বি চৌধুরী

মিরসরাইতে ঝিরিতে পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু, আটকে পড়া আরও ১১ জন উদ্ধার

ওয়ার্ড কমিশনার থেকে মেয়র, প্রথমবার এমপি হয়েই মন্ত্রিসভায় আরিফুল

নবাবগঞ্জে যুবদল নেতাকে গ্রেপ্তারে ভোররাতে পুলিশের অভিযান, এক ঘণ্টা পর বাড়ির পাশে মিলল লাশ

কিডস ওয়ার্ল্ড ক্লাবের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

মুন্সীগঞ্জ শহরে এডভোকেট আব্দুল হালিমের উদ্যোগে ইফতার মাহফিল