মঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
আগস্ট ২০, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। মঙ্গলবার দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্বরণ করে মানববন্ধন থেকে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এছাড়াও দেশের সকল গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সাবেক সভাপতি কাজী সাব্বির হোসেন দিপু,সাবেক আহবায়ক মোঃ আতিকুর রহমান টিপু,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ খোকা,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মাহাবুব আলম লিটন,সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান,সিনয়র সাংবাদিক লাবলু মোল্লা, নিউজ২৪ এর সেতু ইসলাম, এনটিভির মোঃ মাঈনউদ্দিন আহম্মেদ সুমন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা,সাংগঠনিক সম্পাদক হাসান জুয়েল ,আমার সংবাদের জেলা প্রতিনিধি মোঃ জাফর মিয়া,দেশ টিভির সুমিত সরকার সুমন,দিপ্ত টিভির কায়সার সামির,চ্যানেল২৪ এর শুভ ঘোষ,বাংলা টিভির মোঃ রুবেল মাদবর,অনলাইন পোর্টাল আমার বিক্রমপুরের মোঃ শিহাব আহমেদ,সাংবাদিক রাজিব বাবু,সাংবাদিক আমির হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

রামপালে যুব সমাজকে প্রজেক্টর উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর ছিদ্দিক 

রামপালে আয়াত মেডিকেল সেন্টারের উদ্যোগে ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কোয়ান্টামে স্বেচ্ছা রক্তদাতার সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে

মুন্সীগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

লৌহজংয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক প্রস্তুতি কর্মশালা

প্রিমিয়ার লীগ ক্রিকেটে পাওয়ার হিটার্স চ্যাম্পিয়ন

সাবেক ইসি সচিব হেলালুদ্দীন গ্রেপ্তার

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুন্সীগঞ্জে  সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

তথ্য প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগিয়ে মেধাবিকাশে আন্তরিক হতে হবে-এমিলি