বুধবার , ৬ মার্চ ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

কোয়ান্টামে স্বেচ্ছা রক্তদাতার সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মার্চ ৬, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : নিয়মিত-অনিয়মিত মিলিয়ে কোয়ান্টামের স্বেচ্ছা রক্তদাতার সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। ২০০০ সালে কোয়ান্টাম ল্যাব প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ২৪ বছরে কোয়ান্টামের স্বেচ্ছা রক্তদাতা হিসেবে রক্তদানে অংশ নিয়েছেন ৫ লাখ ৭ শত ৮৯ জন। নানা আয়োজনের মধ্যদিয়ে বর্তমানে গড়ে প্রতি মাসে ২ হাজারেরও বেশি নতুন রক্তদাতাকে রক্তদানে উদ্বুদ্ধ করতে পারছে দেশের অন্যতম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের মানবিক এ সংগঠন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে এসব কথা জানান বক্তারা। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. সাইদুর রহমান।

অনুষ্ঠানে কমপক্ষে ৩ বার রক্তদান করে লাইফ লং, ১০ বারের দানে সিলভার, ২৫ বারে গোল্ডেন এবং ৫০ বার রক্তদান করে প্লাটিনাম ক্লাবের সদস্য হয়েছেন- এমনতিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়। স্বেচ্ছা রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে প্রধান অতিথি এসময় তাদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের দুই যুগের এ যাত্রায় স্বেচ্ছা রক্তদাতাদের দানের কারণেই মূলত বিভিন্ন সময়ে মুমূর্ষু মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এবছর মার্চ পর্যন্ত ১৫ লাখ ৯৭ হাজারের বেশি ইউনিট রক্ত ও রক্ত উপাদান সরবরাহ করতে পেরেছে কোয়ান্টাম ল্যাব। রক্তের প্রয়োজনে বর্তমানে গড় সরবরাহ বছরে ১ লক্ষেরও বেশি ইউনিট।

এতে সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক নাহার আল বোখারী। স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রম, কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান। এসময় স্বেচ্ছা রক্তদাতাদের পক্ষ থেকে অনুভূতির কথা জানান ৫০ বার দানকারী রক্তদাতা মুহাম্মদ দৌলত আল রশিদ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত নিয়মিত রক্তগ্রহীতা আয়েশা আক্তার আঁখি। অনুষ্ঠানে স্বেচ্ছা রক্তদাতাদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দেশে রক্ত চাহিদা পুরোপুরি মেটাতে তরুণ প্রজন্মের স্বেচ্ছা রক্তদাতাদের এগিয়ে আসার মানবিক আহ্বান জানান আলোচকরা।

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

৯ ঘণ্টা অবরুদ্ধের পর মাইলস্টোন থেকে বের হলেন দুই উপদেষ্টা-প্রেস সচিব

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পা পিছলে নদীতে পড়ে রাজমিস্ত্রী নিখোঁজ

শীতার্তদের মাঝে স্টুডেন্ট অব মুন্সীগঞ্জ (স্টুমুন) এর শীতবস্ত্র বিতরণ

‘মেধা ও মননশীলতা বিকাশে বদ্ধপরিকর’—এই প্রত্যয়কে ধারণ করে দেশের অন্যতম স্বনামধন্য প্রথম শ্রেণির প্রকাশনা প্রতিষ্ঠান রয়েল পাবলিকেশন আয়োজন করেছে ‘রয়েল সাহিত্য সম্মাননা–২০২৬’

ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ২

অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে মৃত্যু: ছাদ থেকে পড়ে ঢাকায় নেওয়ার পথেই শেষ নিঃশ্বাস

ইসলামী ছাত্রশিবিরের নেতা আবু সাদিক কায়েম ভিপি ও এস এম ফরহাদ জিএস নির্বাচিত হয়েছেন।

ডাকসুর ১২ সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবির জয়ী

জুলাইে নিহত শহীদ ও আহত ১১ প‌রিবা‌রের মা‌ঝে অনুদা‌নে‌র চেক বিতরণ

অবসরের ৬ মাসের মধ্যে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ভাতা দেওয়ার নির্দেশ

টিকার ঘাটতি নিয়ে ইউনূস সরকারকে ‘বহুবার’ সতর্ক করা হয়েছে: ইউনিসেফ