মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

নয়া চুক্তিতে কি থাকছে?

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ

মেয়াদের শেষদিকে এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে যাচ্ছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সোমবার রাতে ওয়াশিংটন ডিসিতে চুক্তিটি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। নতুন এই চুক্তির মাধ্যমে ট্রাম্প প্রশাসনের চাপানো বাড়তি শুল্ক অনেকটা কমবে বলে আশা করছে সরকার।

তবে এই শুল্ক কমানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছ হাজার হাজার কোটি টাকা ব্যয়ে উড়োজাহাজসহ আরও অনেক পণ্য কিনতে হবে বাংলাদেশকে।

এর আগেও প্রতিরক্ষাসহ বিভিন্ন ইস্যুতে একাধিক দেশের সঙ্গে চুক্তি সই করেছে অধ্যাপক ইউনূসের সরকার। এর মধ্যে অনেক ক্ষেত্রে চুক্তির শর্তগুলো জনসম্মুখে প্রকাশ করা হয়নি, আবার অংশীজনদের সবার সঙ্গেও আলোচনা করেনি সরকার।

ফলে এ ধরনের চুক্তিকে ঘিরে বিভিন্ন মহলে সন্দেহ-সংশয় দেখা যাচ্ছে।

“এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের প্রধান দায়িত্ব ছিল বিচার, সংস্কার এবং নির্বাচন। কিন্তু সেটার বাইরে গিয়ে তারা অন্য রাষ্ট্রে সঙ্গে একের পর এক চুক্তি সই করছে। নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্য সরকারের নেই,” বিবিসি বাংলাকে বলছিলেন অর্থনীতিবিদ ড. আনু মুহাম্মদ।

আবার অন্তর্বর্তী সরকারের হাত ধরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এসব চুক্তি স্বাক্ষরিত হলেও সেটির ঘানি টানতে হবে পরবর্তী রাজনৈতিক সরকারগুলোকে, এমন আশঙ্কাও রয়েছে।

“সেজন্য রাজনৈতিক ও ব্যবসায়ীক অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা করে চুক্তির সিদ্ধান্ত নেওয়া এবং জনগণকে চুক্তির প্রধান শর্তগুলো জানানো উচিৎ ছিল,” বিবিসি বাংলাকে বলেন বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান।

সূত্র : বিবিসি বাংলা

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

লৌহজংয়ে পৃথক অভিযানে ৩৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আরব আমিরাতের বারাকাহ বিদ্যুৎকেন্দ্রে সরাসরি হামলা হলে মারাত্মক তেজস্ক্রিয় পরিণতি হবে: গ্রোসি

অভিনয়ের জন্য হয়রানি? নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে প্রশ্ন

ইসকন

ঈদুল আজহা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

মুন্সীগঞ্জে চালককে হত্যা করে অটো ছিনতাই

নটর ডেম ইকো অ্যান্ড স্পেস ক্লাবের ৮ম ন্যাশনাল আর্থ অ্যান্ড স্পেস সামিট শুরু আজ

সেনা জীবনের দৃঢ়তা থেকে গণতন্ত্রের সংগ্রামে মুন্সীগঞ্জের মেজর (অব.) মাসুদুর রহমান কাইয়ুম

চলে গেলেন চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক ফারুক

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত