শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে চালককে হত্যা করে অটো ছিনতাই

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৪ ১:২৯ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলায় আলাউদ্দিন বেপারী (৩৫) নামে এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা ওভার ব্রীজের নিচে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত অটোরিকশা চালক উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মৃত জুম্মন বেপারীর ছেলে।
নিহত চালকের বড়ভাই হালিম বেপারী সভ্যতার আলোকে জানান, শুক্রবার বিকেলে আলাউদ্দিন বেপারী প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় তারা তাকে অনেকবার কল দিলেও সে রিসিভ করেনি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান সভ্যতার আলোকে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে হত্যা করে এক্সপ্রেসওয়ের পাশে লাশ ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে সিরাজদিখান থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত

বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সেলাই মেশিন,চেক বিতরন

মানুষের অধিকার নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য।। আনু

“সেরব্রাল পালসি” রোগে আক্রান্ত শিশু আরাফাত বাঁচতে চায়

গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাংচুর, দুজনকে মারধরের অভিযোগ

শহীদ জিয়া স্মৃতি সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত 

বাংলাদেশ ডাস্ক সোসাইটির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দুইবার পিছিয়ে পড়েও শক্তিশালী জর্ডানের সঙ্গে বাংলাদেশের ড্র

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪৮ জাহাজ আটক করল ইসরাইল

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪৮ জাহাজ আটক করল ইসরাইল

উচ্চ আদালতের নির্দেশনা কোথায়, যখন ভাইরাল হয় ধর্ষিতার ছবি?