মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুনের পদন্নোতি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে প্রাথমিক শিক্ষা পরিবার।

আজ (৬ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে উপজেলার গাঁওদিয়া ক্লাস্টার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে আদর্শ বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাঙ্গীর সারোয়ারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. এনায়েতুর রহমান৷
আদর্শ বিদ্যাপীঠ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাৎ হোসেন ও বাশিরা বিদ্যালয়ের শিক্ষক হিমাংশু বনিকের যৌথ সঞ্চালনায়, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. বশিরুল ইসলাম৷
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধাইদা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল চন্দ্র বনিক৷
এ সময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পদন্নোতি জনিত বিদায় কর্মকর্তাকে মানপত্র, সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন গাঁওদিয়া ক্লাস্টার প্রাথমিক শিক্ষা পরিবার।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন ছিলেন একজন দক্ষ, সৎ ও আন্তরিক কর্মকর্তা। উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিটি বিদ্যালয়ের পরিবেশ সুশৃঙ্খল রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্ব ও সহানুভূতিশীল আচরণ তাকে সকলের প্রিয় করে তুলেছিল।#
মো. শওকত হোসেন, লৌহজং (মুন্সীগঞ্জ)৷


















