শনিবার , ৩১ আগস্ট ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বন্যা কবলিত  ৫০ হাজার পরিবারকে দা’ওয়াতে ইসলামীর সহযোগিতা 

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
আগস্ট ৩১, ২০২৪ ৮:২০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা ও চট্টগ্রা‌মের ফ‌টিকছ‌ড়ি, হাটহাজা‌রীসহ বন‌্যা কব‌লিত অসহায় মানু‌ষের পা‌শে দা‌ঁড়ি‌য়ে‌ছে সুফীবাদী অরাজ‌নৈ‌তিক সংগঠন দাওয়াতে ইসলামী বাংলাদেশ।

বন‌্যার পর থে‌কে শুক্রবার (৩০ আগস্ট)পর্যন্ত বন‌্যা কব‌লিত এলাকায় সংগঠন‌টির মানব কল্যাণ বিভাগ (এফ‌জিআরএফ) এর সহ‌যো‌গিতায়

প্রায় বিশটি গ্ৰপে বিভক্ত হয়ে বানবাসী‌দের উদ্ধার, মারা গে‌লে দাফন কাফনের ব‌্যবস্থা ও ত্রাণ বিতরণ কার্যক্রম চা‌লি‌য়ে যা‌চ্ছে। এ পর্যন্ত দাওয়া‌তে ইসলামীর পক্ষ থেকে প্রায় ৫০ হাজার পরিবারের নিকট খাদ্য সামগ্রী পৌঁছানো হয়েছে। বন‌্যা কব‌লিত দূর্গম এলাকায় গি‌য়ে পা‌নি, শুকনা ও রান্না করা খাবারও বিতরণ কর‌ছে তারা।  কুমিল্লা বিভাগ দাওয়াতে ইসলামী  বাংলাদেশ এর সভাপতি মুহাম্মদ জাহিদ হাসান  কাদেরী আত্তারি ও সিলেট সিটি সভাপতি রিফাত রেজা আত্তারির নেতৃত্বে ও চাঁদপুর জেলা সভাপতি মুহাম্মদ রফিক আত্তারির তত্ত্বাবধানে কুমিল্লা ও ফেনীর বিভিন্ন এলাকায়  পা‌নি, শুকনা ও রান্না করা খাবার, নগদ অর্থ সহায়তা দি‌চ্ছে দাওয়া‌তে ইসলামীর স্বেচ্ছা‌সেবকরা।

 

দাওয়াতে ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য ও যোগাযোগ বিভাগের জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারির নেতৃত্বে ফেনী জেলার দাগনভূইয়া থানার প্রত্যন্ত অঞ্চলে, মোহাম্মদ জাহিদ আত্তারির নেতৃত্বে নোয়াখালীতে ত্রাণ বিতরণ কার্যক্রম প‌রিচা‌লিত হ‌য়।

 

চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আবেদীন কাদেরী ও ব্যবসায়ী বিভাগের সভাপ‌তি নাঈমুল হায়দার কাদেরী নেতৃত্বে বন‌্যা কব‌লিত চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারীতে ত্রাণ বিতরণ কার্যক্রম প‌রিচালনা কর‌ছে।

এতে  দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি আব্দুল মুবিন আত্তারি, দাওয়াতে ইসলামী বাংলাদেশ যোগাযোগ বিভাগ জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী,  কেন্দ্রীয় সদস্য সৈয়দ আলফে সানি আত্তারি, ও এফ,জি, আর,এফ জিম্মাদার  আব্দুল মতিন আত্তারি দাওয়া‌তে ইসলামীর পক্ষ থে‌কে কেন্দ্রীয় ভাবে নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, কু‌মিল্লা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন।

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই: ময়নাতদন্তকারী চিকিৎসক

মুন্সীগঞ্জে লঞ্চে ২ তরুণীকে বেল্ট দিয়ে পেটানো যুবক আটক

সিরাজদিখানে মা ও মেয়ে হত্যাকাণ্ড: ১০ দিনের তদন্তে রহস্য উদঘাটন,

জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল না

মুন্সীগঞ্জে  দুর্বৃত্তদের হামলায় কিশোর আহত

ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে।

মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের ইচ্ছা এ সরকারের নেই : শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর ফারুক-ই-আজম

মুন্সীগঞ্জে প্রবাসী ও স্বদেশী যাকাত ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মিরকাদিমে দেশী ও প্রবাসী মানব কল্যাণ সংস্থার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পাসপোর্টের জন্য আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন

রামপালে প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে  নগদ অর্থ বিতরণ