শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল না

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৪ ৩:১৪ অপরাহ্ণ

 

অনলাইন রিপোর্টার:জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল না। আমরা আশঙ্কা করেছিলাম, ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনতার সুফল পাওয়া যাবে না। এরপরেও এটা সঠিক যে- জামায়াত চেয়েছিল এক পাকিস্তান। কিন্তু পরবর্তীতে পাকিস্তানের শাসকগোষ্ঠী তাদের নিপীড়ন, নির্যাতন, খুন এবং নানা ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুসে উঠেছিল, মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। তখন মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এরপর স্বাধীন বাংলাদেশকে আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবেসে কবুল করে নিয়েছি। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন তিনি।

 

রাজনৈতিক দল নিষিদ্ধের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তখন তাদের নিষিদ্ধের ঘোর পেয়ে বসে। নিষিদ্ধের রাজনীতি আমাদের সমর্থনের বিষয় না। এটি জনগণের আকাঙ্ক্ষার বিষয়। অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, সেটি জনগণই ঠিক করবে।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করবে আর কিছু সংস্কার করবে নির্বাচিত সরকার। আমরা মনে করি নৈতিক দায়বদ্ধতা আছে বর্তমান সরকারের। তারা তাড়াহুড়া নেই বলে এই বিষয়টি টেনে লম্বা যেনো না করে এই কথা আমরা বারবার বলেছি।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

তৌহিদ-জয়শঙ্কর বৈঠক: ‘সম্পর্কের চ্যালেঞ্জ’ মোকাবেলায় একযোগে কাজের ওপর গুরুত্বারোপ

জাতিসংঘের সামনে ভাষা শহীদদের স্মরণ

ঈদুল আজহায় শেখ মুজিবের ছবি ছাড়াই নোট মিলবে 

মুন্সীগঞ্জে ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে ইউএনও

মুন্সীগঞ্জে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে যৌথ অভিযান

সিরাজদিখানে জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকীতে বিএনপির দু’গ্রুপের হাতাহাতি

ঈগলবলাকার সারথি

রাজবাড়ীর গোয়ালন্দে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও ইয়াবাসহ চোরাকারবারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ-২ আসনে ধানের শীষের পক্ষে জাসাসের নির্বাচনী প্রচার প্রচারণা

ট্রাম্পের নৈশভোজে গুলি: যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে অভিযুক্তের