বুধবার , ৩১ জানুয়ারি ২০২৪ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জানুয়ারি ৩১, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। এতে মানবাধিকার, নারী ও শিশু অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা, জাতিসংঘের শিশু অধিকার সনদ, মানবাধিকার সনদ এবং নারী অধিকার সনদ নিয়ে সেশন পরিচালনা করা হয়। মুন্সীগঞ্জ প্রসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে বুধবার দিনব্যাপী এই কর্মশালায় জাতীয় ও স্থানীয় মিডিয়ার নবীণ ও প্রবীণ ২৫ সংবাদ কর্মী অংশ নেন। মানবাধিকার সাংবাদিক ফোরাম আয়োজিত এই কর্মশালা শেষে প্রশিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল। প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বাছিরউদ্দিন জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে সমাপনীতে অংশ নেন পিআইবির সাবেক সিনিয়র গবেষক ও প্রশিক্ষক শামীমা চৌধুরী, বাংলাভিশনের সাবেক বার্তা সম্পাদক নাসরীন গীতি, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ-উল-ইসলাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন কর্মশালাটির সমন্বয়কারী ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন –বিএনএফ’র সহযোগিতায়  দেশের সবক’টি জেলায় এই কর্মশালার আয়োজন করা হয়।

এছাড়াও সমাপনীতে অংশ নেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক আতিকুর রহমান টিপু, সাবেক তিন সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, তানভীর হাসান ও সোনিয়া হাবিব লাবনী, সিনিয়র সাংবাদিক মাহাবুব আলম লিটন ও মামহবুবুর রহমান প্রমুখ। কর্মশালা শেষে সনদ বিতরণ করা হয়।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

টিকেট পাননি যেসব হেভিয়েট প্রার্থীরা

হজের সমাপ্তি ও সুযোগ: আল-কুরআন ও হাদিসের আলোকে ১২ই জিলহজ-এর তাৎপর্য ও হাজিদের করণীয়

লৌহজংয়ে ৩১ দফা বাস্তবায়নে সালাম আজাদের উঠান বৈঠক

মুন্সীগঞ্জে ভাইয়ের ক্রয় করা সম্পত্তি দখলের অভিযোগ বোনের বিরুদ্ধে 

‘বিজয়ের শুভেচ্ছা’ মার্কিন দূতাবাসের

মালামাল সোজা চলে যাবে নেপাল-ভুটান-সেভেন সিস্টার্সে: প্রধান উপদেষ্টা

সংসদে বিরোধীদলীয় নেতা জামায়াত আমির, চিফ হুইপ নাহিদ

লৌহজংয়ে লোকালয়ে কুমির আতঙ্ক: উদ্ধার অভিযানে নেমেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট

পুলিশ সংস্কার কমিশনে মুন্সীগঞ্জের দুই কৃতি সন্তান

মোল্লাকান্দিতে যৌথ বাহিনীর অভিযান: ককটেল ও ধারালো অস্ত্রসহ আটক ২