রবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

ধলেশ্বরী নদী ও পরিবেশ রক্ষায় ৪ দফা দাবি নিয়ে দুর্জয় তারুণ্য সংগঠনের মানববন্ধন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৪ ১০:৫৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী ও পরিবেশ রক্ষার ৪ দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে ‘দুর্জয় তারুণ্য মুন্সীগঞ্জ’ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার বিকেলে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করেন তারা।

সংগঠনের সভাপতি মেহেদী হাসান নাঈমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ রুইয়াম, ওয়াসির বৃন্ত, রিওন ইব্রাহিম, হাসানুর রহমান, সৃজন শাহরিয়ার অর্ণব, সাজ্জাদ হোসাইন আপন, সাবিহা আক্তার, রোহানসহ অন্যান্য সংগঠনের সদস্যবৃন্দ। কর্মসূচির তদারকি করেন পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী ইমরান হোসেন।

দাবিগুলো হলো- ১) ধলেশ্বরী নদীর বড় একটা অংশ পঞ্চসার ইউনিয়নের পাশে এবং নির্দিষ্ট ময়লা ফেলার স্থান না থাকার কারণে ময়লা নদীতে ফেলে নদীর পানি দূষণ হচ্ছে, পঞ্চসার ইউনিয়নে ময়লার গাড়ি ব্যবহার করে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করে দিতে হবে।

২) মুন্সীগঞ্জ শহরে বিভিন্ন পয়েন্টে ময়লা ফেলার নির্দিষ্ট স্থান ও ডাম্পিং ব্যবস্থা স্থাপন করতে হবে। মুন্সিগঞ্জ বাজারের সামনে রাস্তায় যেভাবে ময়লা আবর্জনা ফেলে রাখা হয় তার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করতে হবে।

৩) শহরের বিভিন্ন স্থানে যে ড্রেন সিস্টেম আছে, ড্রেন গুলোকে পরিষ্কার করা এবং প্রয়োজন ভেদে ড্রেন বড় করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে ড্রেনেজ সিস্টেম উন্নত করার জন্য আমরা সহযোগিতা করতে প্রস্তুত।

৪) শহরের প্রত্যেকটা দোকানের সামনে ময়লা ফেলার নির্দিষ্ট ঝুড়ি রাখা বাধ্যতামূলক করতে হবে। “ময়লা যার ঝুড়ি তার”

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মিরকাদিমে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ , চরম দুর্ভোগে একাধিক পরিবার

মুন্সীগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগের ঈদ পূণর্মিলনী

মুন্সীগঞ্জে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ১৫০০ তম ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত জুলুস

তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের অভিনন্দন

মুন্সীগঞ্জে ধানের শীষের প্রচারণায় সক্রিয় সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন

মুন্সীগঞ্জে মুসলিম রাষ্ট্রে গণহত্যা ও মহানবীকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

বার কাউন্সিলের পরীক্ষায় মোবাইল ফোন রাখা ও নকল করায় ৫৮ জন বহিষ্কার

সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

মুন্সীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীদের তথ্য ও ভাতা প্রদান

ইরান যুদ্ধের প্রভাব কেবল শুরু!