মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের অভিনন্দন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া তারেক রহমানকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

ঢাকায় চীনের দূতাবাস মঙ্গলবার তাদের ফেইসবুকে এ তথ্য জানিয়েছে।

অভিনন্দনবার্তায় লি কিয়াং বলেন, চীন ও বাংলাদেশ প্রতিবেশী এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশীদার।

“দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের গত ৫১ বছরে পারস্পরিক শ্রদ্ধা, সমতা, পারস্পরিক লাভজনক সহযোগিতা এবং ‘উইন-উইন’ ফলাফলের ভিত্তিতে সম্পর্ক উন্নয়ন হয়েছে। যা রাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ বিনিময়ের এক উৎকৃষ্ট উদাহরণ।

চীন সরকার বাংলাদেশের নতুন সরকারের কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার বিষয়ে সমর্থন জানায় বলে লিখেছেন চীনের প্রধানমন্ত্রী।

তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে লি কিয়াং বলেন, “দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নেওয়া, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা জোরদার করা এবং বিভিন্ন খাতে বিনিময় বাড়ানোর মাধ্যমে চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে।”

এর মাধ্যমে দুই দেশের জনগণের জন্য আরও বেশি সুফল বয়ে আনা যাবে বলেও জানিয়েছেন চীনা প্রধানমন্ত্রী।

এদিন বিকালে দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান। এর মধ্য দিয়ে দুই দশক পর আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল বিএনপি। আর তিন দশক পর নতুন একজন রাজনীতিবিদকে প্রধানমন্ত্রী হিসেবে পেল বাংলাদেশ।

 

সূত্র- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

এইচএসসিতে মুন্সীগঞ্জে পাসের হার ৭৭.৬, জিপিএ-৫ পেয়েছে ১৪০ জন

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে ১১ জন নিহত

রিট খারিজ, ইশরাকের শপথ নিতে ‘বাধা নেই’ দুই উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা

মুন্সীগঞ্জ-২ আসনে ধানের শীষের পক্ষে জাসাসের নির্বাচনী প্রচার প্রচারণা

বিএনপির নিরঙ্কুশ জয়, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পঞ্চসারে সরকারী রাস্তার গাছ কর্তন ও ড্রেনের জায়গা দখলের অভিযোগ মৎসজীবী লীগ নেতার বিরুদ্ধে

বাবার পথ ধরে ৩ নারী রাজনীতিতে, মন্ত্রী–প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জে চাহিদার তুলনায় অতিরিক্ত আলু উৎপাদন

ক্যারিবীয় সাগরে আরেকটি নৌযানে মার্কিন হামলা, নিহত ৩