স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ–৩ (সদর–গজারিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে রামপালে মাঠ চষে বেড়াচ্ছেন সাবেক ছাত্রনেতা ও মুন্সীগঞ্জ ট্যাকসাস বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হোসেন। রামপাল ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় দফায় দফায় জনসংযোগ ও প্রচারণা চালিয়ে তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন।
এ সময় সালাউদ্দিন হোসেন বলেন, দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে ধানের শীষের কোনো বিকল্প নেই। জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সালাউদ্দিন হোসেন।

















