শুক্রবার , ৪ অক্টোবর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে মুসলিম রাষ্ট্রে গণহত্যা ও মহানবীকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
অক্টোবর ৪, ২০২৪ ৫:৪৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

ইসরাইল কর্তৃক ফিলিস্তান, লেবানন ও ইয়েমেনসহ কতিপয় মুসলিম রাষ্ট্রে গণহত্যা বন্ধের দাবিতে এবং তাদেরই এজেন্ট দিয়ে ভারতের হিন্দু পুরোহিত বিতর্কিত পন্ডিত ‘রামগিরি মহারাজ’ ও বিজেপির উগ্রবাদী নেতা ‘নিতেশ রানা’ কর্তৃক মহানবী (সাঃ) এর প্রতি কুৎসা রটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুন্সীগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত।

শুক্রবার বাদ জুমা মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোর্টগাঁও সুন্নী জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বক্তারা।

এসময় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্বাহী সভাপতি মোঃ আওলাদ হোসেন মোজাদ্দেদী, সহ-সভাপতি হাজী মোঃ মাওলানা জামাল উদ্দিন আল কাদরি, হাজী আব্দুল মতিন সরদার, এডভোকেট মজিবুর রহমান শেখ, মোঃ আরিফুজ্জামান দিদার, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মঈনউদ্দীন আল কাদরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ জাহাঙ্গীর হোসাইন, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মোঃ ইমাম হোসাইন, পাঠাগার বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুছ ভ‚ইয়া আত্তারী, সহ অর্থ সম্পাদক মোঃ জাহিদ হাসান মোজাদ্দেদীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা ভারতের পুরোহিত কর্তৃক মহানবী (সা:) এর অবমাননার তীব্র প্রতিবাদ জানান। সেই সঙ্গে অবিলম্বে তাদের কঠোর শাস্তি দাবি করেন। এছাড়া অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদের জানানোর আহবান জানান বক্তারা।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

বজ্রযোগিনী ইউনিয়নে সাধারণ সম্পাদকসহ  বিএনপির একাধিক নেতার পদত্যাগ

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোর ভাগ্যে কী আছে?

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় মিলেছে

মাঝারি-বড় সংবাদমাধ্যমকে পুঁজিবাজারে শেয়ার ছাড়তে হবে

মুন্সীগঞ্জে আলোচিত তরিকুল ইসলাম হত্যা মামলার আসামীরা ধরাছোঁয়ার বাইরে

সংশোধিত বাজেট হচ্ছে আরও আঁটসাঁট, গাড়ি কেনা-বিদেশ ভ্রমণ বন্ধ

বজ্রপাতে স্ত্রীর সামনে স্বামী, ছেলের সামনে বাবার মৃত্যু

হংকং, চায়নাকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ: হামজা চৌধুরী

গাঁওদিয়ায় শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

মুন্সীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ৪