বুধবার , ৬ মে ২০২৬ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বজ্রপাতে স্ত্রীর সামনে স্বামী, ছেলের সামনে বাবার মৃত্যু

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ৬, ২০২৬ ১০:৩১ অপরাহ্ণ

ময়মনসিংহের দুই উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে স্ত্রীর সামনে স্বামী এবং ছেলের সামনে বাবা নিহত হন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার বিকালে ফুলপুর এবং নান্দাইল উপজেলায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের চান্দু মিয়ার ছেলে আব্দুর রাশিদ (৫৫) এবং ফুলপুর উপজেলার কঠুরাকান্দা গ্রামের প্রয়াত মহুর আলী মুন্সির ছেলে আব্দুল কুদ্দুস (৪৫)।

নান্দাইল থানার ওসি আজহারুল ইসলাম বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে রাজাবাড়িয়া বাজারের পাশে নিজ ক্ষেতে স্ত্রীকে নিয়ে ধান কাটছিলেন আব্দুর রাশিদ। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে আব্দুর রাশিদ আহত হয়।

আশপাশের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় তার স্ত্রী অক্ষত আছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

ফুলপুর থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন, বেলা ৩টার দিকে বসতবাড়ির পাশে মইশাপুরি বিলে

আব্দুল কুদ্দুসসহ সাতজন শ্রমিক ধান কাটছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে পাঁচ শ্রমিক নিরাপদ স্থানে গেলেও আব্দুল কদ্দুস ও তার বড় ছেলে আব্দুল মালেক ক্ষেতেই রয়ে যান।

হঠাৎ বজ্রপাতে আহত হয়ে আব্দুল মালেক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

সূত্র- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আড়িয়ল ইউপির নতুন চেয়ারম্যান দুলাল

এক বছরের জন্য বার কাউন্সিলের অ্যাডহক কমিটি

বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন

সিরাজদিখানে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বজ্রযোগিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাতৃবিয়োগ

ইসলামী ছাত্রশিবিরের নেতা আবু সাদিক কায়েম ভিপি ও এস এম ফরহাদ জিএস নির্বাচিত হয়েছেন।

ডাকসুর ১২ সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবির জয়ী

নোয়াখালীতে রাস্তা ভুলে আটকে গেল গরুভর্তি পিকাপসহ চোরের দল

মিরকাদিমে  বাবা আদম জামে মসজিদে পানির সংকট নিরসনে  অনুদান প্রদান

লৌহজংয়ে ইয়ং মাস্টার স্পেলিং কনটেস্ট প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত