মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

সংশোধিত বাজেট হচ্ছে আরও আঁটসাঁট, গাড়ি কেনা-বিদেশ ভ্রমণ বন্ধ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের অর্থ বরাদ্দের হিসাব নিকাশে মন্ত্রণালয়গুলোকে আরও কৃচ্ছ্রতার পথে হাঁটার তাগিদ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এর অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বিদেশ ভ্রমণ, গাড়ি কেনাসহ বেশ কিছু ব্যয় বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্রে আগামী ৯ নভেম্বরের মধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগকে সংশোধিত বাজেটের প্রাক্কলন অর্থ বিভাগে পাঠাতে বলা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ গত ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন,যা পরে উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন করা হয়। আগের অর্থবছর ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম এবং সংশোধিত বাজেটের (৭ লাখ ৪৪ হাজার কোটি টাকা) চেয়ে ৬ দশমিক ১৮ শতাংশ বেশি।

সোমবার সংশোধিত বাজেটের জন্য বরাদ্দ চাওয়ার পরিপত্রে বলা হয়, কোনো মন্ত্রণালয় ও বিভাগ অতিরিক্ত অর্থ বরাদ্দ চাইতে পারবে না। একই চলমান সংকোচনমূলক নীতির প্রেক্ষাপটে গত কয়েক বছরের মতো সংশোধিত বাজেটেও ব্যয় সাশ্রয় বা কৃচ্ছ্রসাধন নীতি অব্যাহত রাখতে হবে।

পরিপত্রে বলা হয়, সংশোধিত বাজেট প্রাক্কলন অবশ্যই মূল বাজেটে বরাদ্দের মধ্যেই থাকতে হবে। কোনোভাবেই অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। তবে সরকারের অগ্রাধিকার কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনে মূল বাজেটে বরাদ্দের ব্যয়সীমার মধ্যে থেকে একই ধরনের বিভিন্ন কাজে বরাদ্দ কমানো বা বাড়ানো যাবে।

উন্নয়ন ব্যয়ের অর্থ অব্যয়িত থাকবে বলে ধারণা করা গেলে ওই অর্থ কোনোক্রমেই পরিচালন বাজেটে স্থানান্তর করা যাবে না বলে সতর্ক করে দেওয়া হয়েছে পরিপত্রে।

এতে বলা হয়, ব্যয় সাশ্রয় নীতির অংশ হিসেবে সরকারি খরচে লাগাম টানতে সব ধরনের বৈদেশিক কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ বন্ধ থাকবে সংশোধিত বাজেটেও। তবে অত্যাবশ্যকীয় বিবেচনায় সীমিত আকারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বিদেশ ভ্রমণ করা হবে।

তাছাড়া কেনা যাবে না গাড়ি, জাহাজ ও উড়োজাহাজ। তবে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে পরিচালন বাজেটের আওতায় ১০ বছরের পুরোনো গাড়ির প্রতিস্থাপন হিসেবে নতুন গাড়ি কেনা যাবে।

পরিচালন বাজেটে আওতায় ভূমি অধিগ্রহণ বাবদ খরচও বন্ধ রাখতে বলা হয়েছে। তবে উন্নয়ন বাজেটের আওতায় শর্তসাপেক্ষে ব্যয় করা যাবে।

আরও কিছু ক্ষেত্রে ব্যয় স্থগিত রাখা হয়েছে আবার গুরুত্ব বিবেচনায় এসব ক্ষেত্রে ব্যয়ে কিছুটা ছাড়ও দেওয়া হয়েছে।

এদিকে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রণয়নে প্রকল্পের সংখ্যা সীমিত রাখাসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে পরিপত্রে। সূত্র: বিডিনিউজ২৪.কম

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন কিনলেন আব্দুল্লাহ আল মামুন

বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা

সিরাজদিখানে ফসলি জমিতে মাটি কাটার ভিডিও করায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে জখম

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মিরকাদিম পৌরসভা

মুন্সীগঞ্জে পরাজিত নৌকার কর্মীকে ছাত্রলীগ নেতার গুলি

তিন রাস্তার মোড়ে বসে ইউপি সদস্যের ওয়ার্ড সভা, যান চলাচলে ভোগান্তি!

সিরাজদিখানে মা ও মেয়ে হত্যাকাণ্ড: ১০ দিনের তদন্তে রহস্য উদঘাটন,

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌ‌দি যুবরাজের অভিনন্দন

মুন্সীগঞ্জে  ব্যবসায়ীদের সাথে রাকার মতবিনিময়

সাংবাদিক আবদুল হালিম আর নেই