সোমবার , ২২ জানুয়ারি ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে পরাজিত নৌকার কর্মীকে ছাত্রলীগ নেতার গুলি

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদরে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে পরাজিত নৌকার কর্মীকে প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আবিদ হাসান শোভন (২৭) নামের নৌকার কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত স্কুলশিক্ষক ফরহাদ হোসেনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

মুন্সীগঞ্জ-৩ আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত শেখের বিরুদ্ধে গুলি ও হামলার অভিযোগ করেছেন আহতরা।

আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ শোভন দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সমর্থক ছিলেন। এনিয়ে একই আসনের জয়ী স্বতন্ত্র প্রার্থী সমর্থক ও রামপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত শেখ গ্রুপের সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার দুপুরে শোভনের ভাই স্কুলশিক্ষক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেনকে সিপাহীপাড়া এলাকায় আটকে মারধর করে প্রান্ত গ্রুপ। খবর পেয়ে শোভন ঘটনাস্থলে গেলে প্রকাশ্যে তার পায়ে গুলি চালান প্রান্ত।

 

এসময় উপস্থিত লোকজন এগিয়ে এলে দলবল নিয়ে পালিয়ে যান প্রান্ত। পরে স্থানীয়রা আহত ফরহাদ ও গুলিবিদ্ধ শোভনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক শোভনকে ঢাকায় রেফার্ড করেন।

গুলিবিদ্ধ আবিদ হাসান শোভন বলেন,  নৌকার পক্ষে কাজ করাটাই কি আমাদের অপরাধ? সবার সামনে গুলি করা হয়েছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসএম কালাম প্রধান বলেন, দুপুরে দুজন আহত রোগী এসেছেন। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে তৎপরতা চলছে ।

 

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আটাব নির্বাচনে কেদ্রিয় সদস্যপদে জাকিরের প্রচারণা

অবশেষে মুন্সীগঞ্জে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অনুমোদন

লৌহজংয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক প্রস্তুতি কর্মশালা

মুন্সীগঞ্জ জেলা বিএনপির ৫৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

বেড়েই চলেছে বিশ্ববাজারে স্বর্ণের দাম

পদ্মা সেতুর তিন বছরপূর্তি আজ টোল আদায় আড়াই হাজার কোটি ছাড়িয়েছে

বন্যায় ক্ষতিগ্রস্ত ২৯ লাখের বেশি মানুষ, নিহত ২

লৌহজংয়ে গ্রাম আদালত কার্যক্রম ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত