বুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

লৌহজংয়ে পেঁয়াজের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৩ ৭:৪৬ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজংয়ে পেঁয়াজের বাজার দর নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ টি দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপরে উপজেলার নওপাড়া বাজারে এই অভিযান পরিচালিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন অভিযান পরিচালনা করেন। এসময় পেঁয়াজের দাম বৃদ্ধিতে ৩ দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়৷ এ সময় ক্রয় রশিদ ও বিক্রয় তালিকা রেখে পেঁয়াজ বিক্রির নির্দেশ দেন৷ অতিরিক্ত মুল্যে পেঁয়াজ বিক্রয় করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা প্রশাসন

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ