শনিবার , ৮ মার্চ ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বটিয়াঘাটায় ইজিবাইক চালকের গলা কাটা লাশ উদ্ধার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মার্চ ৮, ২০২৫ ৩:০৫ পূর্বাহ্ণ

বটিয়াঘাটা (খুলনা)প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটায় ইজিবাইক চালকের গলা কাঁটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সংবাদ পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়নের বারুরাবাদ কালভার্ট সংলগ্ন খেঁজুর গাছের নীচ থেকে মোঃ হাফিজুল ইসলাম (৫০) নামের এক ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করে। ভিকটিম নিহতের বাড়ি খুলনা মহানগরীর খালিশপুর থানা এলাকায়।

সে ওই এলাকার মৃতঃ খাদেমুল ইসলাম’র ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম একজন ইজিবাইক চালক। বটিয়াঘাটা গাওঘরা সড়কে বটিয়াঘাটা কালভার্ট সংলগ্ন রাস্তার ডান পাশে স্বরজিত রায়ের মৎস্য ঘেরের দক্ষিণ পশ্চিম কোনে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ইজিবাইক চালককে গলা কেঁটে লাশ ফেলে রেখে যায়। সন্ত্রাসীরা তাকে হত্যার পর ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় গেছে বলে এলাকাবাসীর ধারনা।

বটিয়াঘাটা থানার ওসি ( তদন্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন,হত্যার ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং ৩৭১। লাশ ময়না তদন্তের জন্য খুমেক মেডিকেলে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ