শুক্রবার , ৩ জুলাই ২০২৬ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

লৌহজংয়ে আগুনে তিন বসতঘর পুড়ে ছাই

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ৩, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে।
শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার ঝাউটিয়া গ্রামের কনকসার এলাকার বটতলায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ৮টা ১৫ মিনিটে লৌহজং ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নির্বাপণ করে।
লৌহজং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনে মানিক ভবতোষ বর্মনের দুটি এবং দীপক মালোর একটি টিন ও কাঠের তৈরি বসতঘরসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে আগুন নেভাতে যাওয়ার পথে মালির অংক ব্রিজের ওপর টার্নআউটে ইলিশ ও গাংচিল পরিবহনের বাস পার্কিং করে রাখায় ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে বাধার সৃষ্টি হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত ও দক্ষ পদক্ষেপের কারণে আগুন আশপাশের অন্যান্য বসতবাড়িতে ছড়িয়ে পড়তে পারেনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ##

মো. শওকত হোসেন
লৌহজং (মুন্সীগঞ্জ)

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত