শুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছে সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য- আব্দুস সালাম আজাদ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ

মো. শওকত হোসেন, লৌহজং থেকে: বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, গণতান্ত্রিক ও সভ্য দেশে ভোটের মাধ্যমে জবাবদিহিতা তৈরি হয়৷ এই ভোটের অধিকার আদায়ের জন্য বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম ও খুন হয়েছেন এবং ৬০ লক্ষ নেতা কর্মীদের নামে মামলা হয়েছে৷ জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো মূল্যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে এই লক্ষ্যে দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছে।

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে৷ জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছে সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য৷
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা মেদিনীমন্ডল ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজিরপাগলা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷ যুগ্ম মহাসচিব আরও বলেন জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা দেশ ও জাতির জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। আগামী নির্বাচনে জনগণ কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে একটি সমৃদ্ধিশালী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।
ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারী সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক৷
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আহবায়ক সদস্য আব্দুস সালাম মোল্লা, জেলা আহবায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, ওমর ফারুক অবাক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জিনিয়ার মাহবুব আলম, মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক সম্পাদক মীর মোশাররফ হোসেন, মেদিনীমন্ডল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুল জলিল জুয়েল, উপজেলা যুবদলের আহবায়ক মুক্তার হোসেন খান, সিনিয়র যুগ্ন আহবায়ক আল-আমিন খান, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক রাসেল, সিনিয়র যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ অভি, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নার্গিস আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা হোসেন রনি প্রমুখ৷##

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

বেরিয়ে এলো এস আলমের লুটপাটের ভয়াবহ চিত্র

মুন্সীগঞ্জে নদীতে গোসল নেমে লাশ হলো মাদ্রাসা শিক্ষার্থী

রাজধানীতে কচিকন্ঠের আসরের প্রতিনিধি সন্মেলন অনুষ্ঠিত

টঙ্গিবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত,বাসে আগুন

বাগমারায় অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালিত 

উড়োজাহাজ থেকে নেমে শতাধিক গাড়িসহ ‘শোডাউন’ দিয়ে নিজ এলাকায় সারজিস আলম

ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নামছেন মেসি, সংবাদ সম্মেলনে কাঁদলেন স্কালোনি

জেলা ছাত্রদলের পক্ষ থেকে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলে মুন্সীগঞ্জ পৌরসভা ও লৌহজং চ্যাম্পিয়ন

ধলেশ্বরী নদী ও পরিবেশ রক্ষায় ৪ দফা দাবি নিয়ে দুর্জয় তারুণ্য সংগঠনের মানববন্ধন