সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিরাজদীখানে ব্যাপক দোয়া মাহফিল

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ

সালাহউদ্দিন সালমান.

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিরাজদীখানে অনুষ্ঠিত হয়েছে এক আবেগঘন দোয়া মাহফিল। সোমবার বাদ মাগরিব, উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাজদীখান থানা বিএনপির সভাপতি ও মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান–শ্রীনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ। সভাপতির বক্তব্যে শেখ মো. আব্দুল্লাহ বলেন ,বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক, গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার অসুস্থতার খবরে দেশের মানুষের মুখে আগের মতো হাসি নেই। জাতির হৃদয়ে এখন উদ্বেগ, অস্থিরতা ও গভীর কষ্ট।”

তিনি আরও বলেন ,আজকের এই দোয়ায় অংশ নেওয়া প্রত্যেক মানুষ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছেন। সারাদিন ধরে মাদ্রাসার শত শত ছাত্র পবিত্র কোরআন তেলাওয়াত করেছে। আলেম-ওলামাদের মোনাজাত, সবার একটি আকাঙ্ক্ষাই গণতন্ত্রের মা যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তিনি বেঁচে থাকলে দেশ বাঁচবে, আমরা স্বস্তিতে থাকব।

উল্লেখ্য, গুরুতর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ২৩ নভেম্বর রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দলীয় সূত্র ও চিকিৎসকদের বরাতে জানা যায়, বর্তমানে তার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’। আইসিইউ সাপোর্টে চিকিৎসকরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।

দোয়া মাহফিলে সিরাজদীখান ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, গণতন্ত্র সংগ্রামের ইতিহাসের অংশ। তাই তার সুস্থতার জন্য দেশের মানুষ আজ ব্যাকুল হয়ে প্রার্থনা করছে।

অনুষ্ঠানে অংশ নেন জেলা বিএনপির আহবায়ক সদস্য মোয়াজ্জেম হোসেন বাবুল, সিরাজদীখান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিম খান, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, বিএনপি নেতা আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজিজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

জামিয়া শেখ মো. আব্দুল্লাহ মাদ্রাসার শতাধিক ছাত্র ও শিক্ষক দোয়া মাহফিলে অংশ নেন।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামিয়া শেখ মো. আব্দুল্লাহ মাদ্রাসার মহতামিম মুফতি হাবিবুর রহমান।মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে ২ কেজি গাজাঁসহ মাদক কারবারী গ্রেফতার

মেডিকেল কলেজ ও হাসপাতালের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জের মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ ৩ আসনের নবনির্বাচিত সাংসদকে আরশ দেওয়ানের ফুলেল শুভেচ্ছা

খালেদা জিয়ার মৃত্যুতে  বিসিএস পরিবার পরিকল্পনা অ্যাসোসিয়েশনের শোক প্রকাশ

সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই: ময়নাতদন্তকারী চিকিৎসক

লৌহজংয়ে সিংহেরহাটির ফয়জল হোসেন দপ্তরীর ইন্তেকাল : সকাল ১০টায় জানাজা

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মিরকাদিম পৌরসভা

‘লেজুড়বৃত্তিক’ ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে?

সর্বশেষ প্রাপ্ত ফলে কোন দল কত আসন পেল

সর্বশেষ প্রাপ্ত ফলে কোন দল কত আসন পেল