শুক্রবার , ১৭ জুলাই ২০২৬ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

আমেরিকায় উড়লো হরগঙ্গার পতাকা, আন্তর্জাতিক প্রতিযোগিতায় মুন্সীগঞ্জের রুপকথা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ১৭, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার মেয়ে, সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী রুপকথা রায় আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক্স প্রতিযোগিতা RoboSub-2026-এ অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

সম্প্রতি সরকারি হরগঙ্গা কলেজের পতাকা তুলে ধরে তার অবস্থানের একটি চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।

প্রযুক্তিগত মূল্যায়ন পর্ব সফলভাবে সম্পন্ন করে তিনি ও তাঁর দল সেমিফাইনাল পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন।

রুপকথা রায় টংগিবাড়ী উপজেলার নবীন কুমার রায়ের মেয়ে। তিনি বর্তমানে সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশ নিতে গত ১৩ জুলাই তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওনা হন।

RoboSub বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্বয়ংক্রিয় পানির নিচের রোবট (Autonomous Underwater Vehicle–AUV) প্রতিযোগিতা।

প্রতিবছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের দল নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আন্ডারওয়াটার রোবট নিয়ে অংশ নেয়। এসব রোবটকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পানির নিচে বিভিন্ন জটিল মিশন সম্পন্ন করতে হয়।

আন্তর্জাতিক এ প্রতিযোগিতার প্রযুক্তিগত মূল্যায়ন পর্বে সফলতা অর্জনের মাধ্যমে রুপকথা ও তাঁর দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এই অর্জন শুধু সরকারি হরগঙ্গা কলেজের নয়, পুরো মুন্সীগঞ্জের জন্যও গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে।

 

রুপকথার এই সাফল্যে তাঁর পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন।

তারা আশা করছেন, প্রতিযোগিতার পরবর্তী ধাপেও তিনি সফলতার ধারাবাহিকতা বজায় রেখে দেশের জন্য আরও বড় অর্জন বয়ে আনবেন

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে থানা ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ৩ আসামি গ্রেপ্তার

মালামাল সোজা চলে যাবে নেপাল-ভুটান-সেভেন সিস্টার্সে: প্রধান উপদেষ্টা

হাসাইলে ওয়াজ ও দোয়া মাহফিল

লৌহজংয়ে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

ছাত্রদল নেতা আল-আমিনের ৯১তম রক্তদান, ৭৯ বার প্লাটিলেট ডোনেশন

গজারিয়ায় তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী বহিষ্কার

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৫, এখনো নিখোঁজ ২৭০ জনের বেশি

জাতীয় সংগীত গাওয়ায় কারাগারে পলককে দেওয়া বিশেষ সুবিধা বন্ধ

করিমগঞ্জে যুব সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের চরকেওয়ারে পূর্ব বিরোধের জেরে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ