সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে থানা ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ৩ আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১:১২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

গত ৫ আগস্ট সরকার পতনের পর মুন্সীগঞ্জ সদর থানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। তাদের কাছ থেকে সরকারি ২টি মোবাইল ফোন, ১টি স্বর্ণের আংটি, ১টি গ্যাস সেল, ১টি ট্রলি ব্যাগ ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সোমবার ভোর রাত ৪ টার দিকে সদর উপজেলা ও টঙ্গীবাড়ি থেকে ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের আজ আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় যারাই জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

গ্রেপ্তারকৃতরা হলেন- টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের আব্দুল কুদ্দুস তালুকদারের ছেলে হাসান তালুকদার ওরফে মুনতাসিন ওরফে জীবন (১৮), সদর থানার দরগাহ বাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে সিয়াম মোল্লা (১৮) ও একই গ্রামের মাইনউদ্দিন হাওলাদারের ছেলে মো. ইকরাম হাসান মুন্না (১৯)।

জানা যায়, মুন্সীগঞ্জ সদর থানা, জেলা পুলিশ সুপার কার্যালয়, সদর পুলিশ ফাঁড়ি ও হাতিমাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে সদর থানায় ৪ টি ও একই অভিযোগে টংগিবাড়ী থানায় আরেকটি মামলা দায়ের হয়। এই ৫ মামলায় এজাহারনামীয় কোন আসামি না থাকলেও অসংখ্য অজ্ঞাতনামা আসামির কথা উল্লেখ রয়েছে। মামলাগুলোর বাদী হয়েছে পুলিশ।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

ইরানের ১৪-দফা প্রস্তাব মেনে নেয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো বিকল্প নেই: গালিবফ

মুন্সীগঞ্জের পঞ্চসারে জমি সংক্রান্ত জেরে বাড়িঘরে হামলা, লুট

টঙ্গীবাড়িতে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের মতবিনিময়

৩৩ যুগ্ম সচিব ওএসডি, ‘১৮ সালের ভোটের ডিসি

যে শাস্তি হতে পারে পরীমণির

টঙ্গীবাড়ি বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

কুরআন অবমাননার প্রতিবাদে সিপাহীপাড়ায় বিক্ষোভ সমাবেশ 

দৈনিক সভ্যতার আলোর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশের উপকূলে বিশাল সুপেয় পানির ভান্ডার আবিষ্কার

লৌহজংয়ে বিয়ে ও সন্তানের স্বীকৃতির দাবিতে ধর্ষকের বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর অবস্থান