মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বেইজিংয়ে হচ্ছে ‘স্যাটেলাইট টাউন’, টার্গেট মহাকাশ শিল্পের প্রসার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
এপ্রিল ২১, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ

চীনের বাণিজ্যিক মহাকাশ গবেষণাকে আরও গতিশীল করতে ২০২৬ সালের মধ্যে বেইজিংয়ে তৈরি হচ্ছে বিশাল এক স্যাটেলাইট টাউন। স্যাটেলাইট উৎপাদন ও পরিচালনার এ আধুনিক হাব চীনের ট্রিলিয়ন ইউয়ানের মহাকাশ বাজারকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেইজিং ডেইলি প্রতিবেদনে লিখেছে, স্যাটেলাইট প্রস্তুতকারক ও অপারেটরদের প্রধান কেন্দ্র হিসেবে পরিকল্পিত বেইজিংয়ের ‘স্যাটেলাইট টাউন’-এর মূল অংশের কাজ ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে শেষ হবে।

প্রতিবেদনের তথ্য অনুসারে, বর্তমানে চীনের মোট মহাকাশ অভিযানের ৬০ শতাংশেরও বেশি সম্পন্ন হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে। এ খাতের অনেক কোম্পানিই এখন শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার দৌড়ে রয়েছে।

‘ফিউচার অ্যারোস্পেস’-এর কৌশলগত গবেষণা বিভাগের প্রধান গাও ইবিন বলেছেন, মহাকাশ অভিযানের অনুমতি দ্রুততর হওয়া, যন্ত্রাংশের স্থানীয় উৎপাদন বাড়ানো ও বিনিয়োগ বাড়ার ফলে চীনের কয়েক ট্রিলিয়ন ইউয়ানের বাণিজ্যিক মহাকাশ বাজার এখন সুশৃঙ্খল ও বড় শিল্পের দিকে এগিয়ে যাচ্ছে।

“পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি, স্যাটেলাইট ইন্টারনেট, মহাকাশভিত্তিক কম্পিউটিং সক্ষমতা ও আকাশ-মহাকাশ-ভূমির সমন্বয়ে সিক্সজি প্রযুক্তির দ্রুত বাস্তবায়নের ফলে ২০২৬ সালেও এ খাতের প্রবৃদ্ধি অব্যাহত থাকবে।” বেইজিংয়ের এ স্যাটেলাইট টাউনটি মহাকাশ শিল্পের উন্নয়নে সব ধরনের সহায়তা দেবে। এ এমন এক শিল্প হাব বা ক্লাস্টার হিসেবে কাজ করবে, যেখানে দক্ষ জনবল, পুঁজি এবং প্রযুক্তির আদান-প্রদান আরও সহজ ও কার্যকর হবে।

সূত্র- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ - মুন্সীগঞ্জ