মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২৬ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি গ্রামের ডহরি-তালতলা খালে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। গৃহবধূর নাম ববিতা আক্তার (৩৫)। সে একই গ্রামের কৃষক শরীফ শিকদারের স্ত্রী। তার ১১ বছরের এক ছেলে ও ৫ বছরের এক মেয়ে আছে।
স্বজনরা জানান, এদিন সকালে ববিতা আক্তার বাড়ির কাছে ডহরি-ডহরি-তালতলা খালে কাপড় ধুতে যায়। কাপড় ধোয়া শেষে পানিতে নেমে গোসল করতে নেমে স্রোতে ভেসে যায় সে। পরিবারের লোকজন ববিতাকে ঘাটে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। শেষে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরত্বে ভাসতে দেখে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ববিতাকে মৃত ঘোষণা করেন। মৃতের চাচা শ্বশুর আজিজ শিকদার জানান, তার ভাতিজার স্ত্রী ববিতা মৃগী রোগী ছিলেন।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, মৃতের পিতা-মাতা মাদারিপুর থেকে এলে এ বিষয় এ তাদের কোন সন্দেহ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে মৃতের লাশ বিনা ময়না তদন্তে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়। এ বিষয়ে লৌহজং থানায একটি অপমৃত্যু মামলা দাযের করা হয়েছে।
মো. শওকত হোসেন, লৌহজং (মুন্সীগঞ্জ)