বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মোবাইল তুলতে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর ৪ যুবকের মৃত্যু

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ১০, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ণ

 

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় ৪ যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের দুর্গম হরিণছড়া চা বাগানে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম।

মৃতরা হলেন- রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই হরিণছড়া চা বাগানের চা শ্রমিক পরিবারের সন্তান।

জানা যায়, সেপটিক ট্যাংকে মোবাইল পড়ে যাওয়ার পর একজন তা তুলতে যায়। এরপর একে একে আরও ৪ জন যায় এবং সবাই অচেতন হয়ে পড়ে। পরে মুমূর্ষু অবস্থায় তাদেরকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। অপর একজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় ৪ যুবকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ