শনিবার , ২৬ এপ্রিল ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি আজু, সম্পাদক শহিদুল

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
এপ্রিল ২৬, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ

মোঃ নুরুল ইসলাম

ঐতিহ্যবাহী রাজবাড়ীর গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

এবারের নির্বাচনে সভাপতি পদে বৈশাখী টেলিভিশনের রাজবাড়ী ও দৈনিক সমকালের গোয়ালন্দ প্রতিনিধি আজু শিকদার, সাধারণ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের রাজবাড়ী সংবাদদাতা শহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সহ-সাধারণ সম্পাদক পদে নয়াদিগন্তের গোয়ালন্দ প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাস, কোষাধ্যক্ষ পদে দৈনিক আমার দেশের গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দপ্তর সম্পাদক পদে গণমুক্তির গোয়ালন্দ প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ, প্রচার সম্পাদক পদে আজকালের খবরের গোয়ালন্দ প্রতিনিধি লুৎফর রহমান।

সহ-সভাপতি পদে শুক্রবার সরাসরি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৮ ভোটের মধ্যে সর্বোচ্চ ১৩ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের রাজবাড়ী প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম। ১২ ভোট পেয়ে ২ নম্বর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আমিনুল ইসলাম রানা।

আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান।
নির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদক বলেন, সংগঠনের ঐতিহ্য রক্ষা ও সাংবাদিকদের পেশাগত অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। তারা সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত